Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

মর্মান্তিক! গাড়ি ব্যাক করছিলেন তরুণী, গতি বেড়ে সোজা গিয়ে পড়ল ৩০০ ফুট খাদে, তারপর...

খেলনার মতো পড়ে যায় গাড়িটি, নীচে গিয়ে ভাঙাচোরা ধ্বংসাবশেষে পরিণত হয়।

মর্মান্তিক! গাড়ি ব্যাক করছিলেন তরুণী, গতি বেড়ে সোজা গিয়ে পড়ল ৩০০ ফুট খাদে, তারপর...

গাড়ি ব্যাক করছিলেন তরুণী।

শেষ আপডেট: 18 June 2024 11:29

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি রাস্তায় গাড়ি ঘোরাতে গিয়ে, পাহাড় থেকে গাড়ি উল্টে পড়ল ৩০০ ফুট গভীর খাদে। মারা গেলেন চালকের আসনে থাকা ২৩ বছরের তরুণী। মহারাষ্ট্রের সুলিভঞ্জন পাহাড়ের এই ঘটনাটির ভিডিও রেকর্ড করেছেন মৃত তরুণীর বন্ধু।

জানা গেছে, সোমবার বিকেলে দুই বন্ধু শ্বেতা ও সুরজ ঔরঙ্গাবাদ থেকে সুলিভঞ্জন পাহাড়ে গিয়েছিলেন। সুলিভঞ্জনের দত্তাত্রেয় মন্দির এলাকা বর্ষাকালে ভ্রমণ করার দারুণ জায়গা। কিন্তু কে জানত, ঘুরতে গিয়ে ঘটে যাবে এমন মর্মান্তিক কাণ্ড!

ভিডিও দেখে বোঝা যাচ্ছে, ২৩ বছরের শ্বেতা দীপক সুরওয়াস গাড়ি চালানো শিখছিলেন। হাত পাকেনি এখনও তাঁর। সেই শেখার ভিডিওই রেকর্ড করছিলেন তাঁর বন্ধু, ২৫ বছর বয়সি সূরজ সঞ্জাউ মুলে। 

ভিডিওয় দেখা গেছে, সাদা রঙের একটি গাড়ি ব্যাক করছেন শ্বেতা। খাদের থেকে ৫০ মিটার দূরত্ব আছে তখনও। কিন্তু পিছনে খাদের দিকে এগিয়ে যেতে যেতে গাড়ির গতি বাড়তে থাকে আচমকা। তখনই সূরজের গলা শোনা যায় ক্যামেরার এপার থেকে, 'ক্লাচ, ক্লাচ ক্লাচ!' কিন্তু গতি কমে না, খাদের দিকে এগিয়ে যায় সেটি। তখনই চিৎকার করে ওঠেন সূরজ, ছুটে যান শ্বেতাকে থামাতে। কিন্তু শেষ রক্ষা হয়নি, খাদে গিয়ে পড়ে গাড়ি। মারা যান শ্বেতা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোখের সামনে গাড়ি ব্যাক করে সোজা খাদে গিয়ে পড়তে দেখেন তাঁরা। ৩০০ ফুট গভীর খাদে খেলনার মতো পড়ে যায় গাড়িটি, নীচে গিয়ে ভাঙাচোরা ধ্বংসাবশেষে পরিণত হয়।


```