Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Delhi Blast: গাড়ির দরজা ছিটকে পরে ১০০ মিটার দূরে, কেউ কেউ দেখেছেন দেহাংশ! রাজধানীতে ভয়াবহ ছবি

বিস্ফোরণের পরই দিল্লির পাশাপাশি মুম্বই, কলকাতা, জয়পুর, হরিয়ানা, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে জারি হয়েছে উচ্চ সতর্কতা। ভোটের দ্বিতীয় দফার আগে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিহারেও।

Delhi Blast: গাড়ির দরজা ছিটকে পরে ১০০ মিটার দূরে, কেউ কেউ দেখেছেন দেহাংশ! রাজধানীতে ভয়াবহ ছবি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 November 2025 00:09

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (New Delhi) ঐতিহাসিক লালকেল্লার (Red Fort) সামনে সোমবার সন্ধ্যায় প্রবল বিস্ফোরণ (Blast) ঘটে। বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে একটি গাড়ির দরজা (Car Door) ছিটকে গিয়ে পড়ে প্রায় একশো মিটার দূরে। ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত ২৪ জন। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের গাড়িগুলি ভস্মীভূত হয়, রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ধাতব টুকরো, ভাঙাচোরা কাচ এবং গাড়ির অংশ।

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানান, “সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ একটি ধীরগতির গাড়ি লালবাতিতে (Red Light) দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। আশেপাশের গাড়িগুলিও এতে ক্ষতিগ্রস্ত হয়। কিছু মানুষ মারা গিয়েছেন, অনেকে আহত।” তিনি আরও বলেন, “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।”

প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিশাল আগুনের গোলা উঠতে দেখেন তাঁরা। কেউ বলছেন, রাস্তার উপরে তাঁরা দেহাংশ ছড়িয়ে থাকতে দেখেছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমি গুরুদোয়ারার কাছেই থাকি। ছাদ থেকে আগুনের গোলা দেখে দৌড়ে নীচে নেমে আসি। শব্দটা এত জোরে হয়েছিল যে মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে।”

বিস্ফোরণের পরই দিল্লির পাশাপাশি মুম্বই, কলকাতা (Kolkata), জয়পুর (Jaipur), হরিয়ানা (Haryana), হায়দরাবাদ (Hyderabad), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও উত্তরাখণ্ডে (Uttarakhand) জারি হয়েছে উচ্চ সতর্কতা। ভোটের দ্বিতীয় দফার আগে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিহারেও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’–এ লেখেন, “দিল্লির বিস্ফোরণে প্রাণ হারানোদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ঘটনাস্থলে কর্তৃপক্ষ সক্রিয়ভাবে সাহায্য করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছি।”

এদিকে দিল্লি পুলিশের সূত্র বলছে, বিস্ফোরণ ঘটেছে একটি হুন্ডাই i20 গাড়িতে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম যে গাড়িতে আগুন লাগে সেটি মারুতি সুইফট ডিজায়ার। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং প্রকৃত মালিকানা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, গাড়ির সঙ্গে হরিয়ানার যোগ রয়েছে।

বিস্ফোরণের কারণ বা প্রকৃতি এখনও স্পষ্ট নয়। এনআইএ-সহ ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কেন্দ্রে নরেন্দ্র মোদী (Narendra Modi) জমানায় প্রথমবার রাজধানী দিল্লিতে (Delhi) এই প্রথম এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল। ঘটনাচক্রে এদিনই জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন দুই চিকিৎসক এবং এক মহিলা চিকিৎসক। তাদের জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad) ও আনসার গজওয়াত-উল-হিন্দ (Ansar Ghazwat-ul-Hind)-এর আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।  

প্রথমে পাওয়া গেছিল ৩৬০ কেজি বিস্ফোরকের হদিস। কিন্তু তদন্ত এগোতেই জানা যায়, মোট ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে! ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিলের ভাড়া করা বাড়ি থেকেই এই বিস্ফোরক মজুত পাওয়া যায়। তিনি তিন মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন।

ধৃতদের মধ্যে রয়েছেন ফরিদাবাদের চিকিৎসক মুজাম্মিল, আরও এক কাশ্মীরি চিকিৎসক এবং এক ইমাম। খোঁজ মিলেছে এক মহিলা চিকিৎসকেরও, শাহিন নামে পরিচিত তিনি।


```