Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার, বাজেটে ঘোষণা নির্মলার

৩ বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি করা হবে। বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।

৩ বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার, বাজেটে ঘোষণা নির্মলার

নির্মলা সীতারামন।

শেষ আপডেট: 1 February 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: ৩ বছরের মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি করা হবে। বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।

শনিবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের সব জেলার হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি করা হবে। সারা দেশে মোট ২০০টি ক্যান্সার নিরাময় কেন্দ্র তৈরি করা হবে।

এজন্য দেশে চিকিৎসকদের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে। এতে করে আরও বেশি পড়ুয়া মেডিক্যাল পড়তে পারবেন।

একই সঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে ১ কোটি কর্মীকে স্বাস্থ্য ও বিমার আওতায় আনা হবে বলেও অর্থমন্ত্রী জানান।

প্রসঙ্গত, ক্যানসার মানেই বছরের পর বছর ফ্ল্যাশ রেডিওথেরাপি নিয়ে যাওয়া এবং একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। প্রচলিত এই ধারণা ভাঙতে পারে আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপি। এর মাধ্যমে ক্যানসারের চিকিৎসায় বিপ্লব ঘটতে পারে, এক সেকেন্ডেরও কম সময়ে রোগী এই মারণ রোগ থেকে মুক্তি পেতে পারে বলে সম্প্রতি দাবি করেছেন গবেষকরা।

ক্যানসারের চিকিৎসার জন্য আক্রান্ত রোগীকে একাধিকবার রেডিওথেরাপি দিতে হয়। এই থেরাপির ফলে মস্তিষ্কের বহু সুস্থ টিস্যু বা কোষ ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের দাবি, আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপি মস্তিস্কের সুস্থ কোনও টিস্যুকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং ক্যানসারের কোষগুলিকে আমূলে ধ্বংস করবে। এমনকী সাধারণ রেডিওথেরাপির চেয়ে এটি ৩০০ গুণবেশি ক্ষমতাসম্পন্নও। 

গবেষকদের দাবি, আলট্রা-ফাস্ট রেডিও-থেরাপির এই ফ্ল্যাশ রেডিয়েশন ইতিমধ্যে পশুদের দেহে পরীক্ষা করা হয়েছে। তাতেদেখা গেছে এটি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ ফলাফল দেখিয়েছে। এমনকী মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত রোগীদের একটি ছোট ট্রায়ালেও এটি সফল হয়েছে।

এরই মধ্যে দেশের সব জেলা হাসপাতালে ক্যানসার কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন নির্মলা।


```