
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 September 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান ৩ এর পর এবার চন্দ্রযান ৪ অভিযান। ইতিমধ্যেই এই অভিযানের অনুমোদন দিয়েছে কেন্দ্র। বুধবার এ কথা ঘোষণা করে বলা হয়েছে মহাকাশ অভিযানকে মাথায় রেখে মোট ২,১০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নতুন মহাকাশযানের পাশাপাশি ডিপ স্পেস নেটওয়ার্ক সাপোর্ট, লঞ্চ ভেহিকল, মহাকাশযানের নকশা যাচাইয়ের খরচ মাথায় রেখেই এই অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।
জানা যাচ্ছে, চন্দ্রযান ৪-কেনিরাপদে চাঁদের মাটিতে নামানো এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফের পৃথিবীতে ফিরিয়ে আনবে ইসরো। এ বিষয়ে একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, 'চন্দ্রযান ৪ মিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। প্রত্যেক ভারতবাসীর জন্য এটা গর্বের। উদ্ভাবনী শক্তির উন্নতি হবে। একাধিক সুবিধা মিলবে। মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর হবে ভারত।’
ইসরোর তরফে ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে। লক্ষ্য নিলেই তো হবে না, তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতেও হবে। চন্দ্রযান ৪ সেই প্রস্তুতিরও মহড়া তো বটেই।
শোনা যাচ্ছে ৩৬ মাসের মধ্যেই এই মিশন বাস্তবায়িত করতে পারা যাবে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ‘এই অভিযানের জন্য একেবারে অন্য ধরনের প্রযুক্তির প্রয়োজন। যা পুড়ে না গিয়ে চাঁদের চারিদিকে প্রদক্ষিণ করবে। চাঁদের মাধ্যাকর্ষণ থেকে বাঁচাবে। যদি ২০৪০ সালের মধ্যে মানুষ পাঠাতেই হয় তাহলে এই কায়দা আয়ত্ত করতেই হবে।’
আর এই কারণেই স্পেস ডকিং এক্সপেরিমেন্ট নামে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে ইসরো। এর কাজ হবে মহাকা দুটো মিনি স্যাটালাইট আলাদা আলাদা কক্ষপথে পাঠানো হবে।