Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জাতীয় নির্বাচন কমিশনারের

টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জাতীয় নির্বাচন কমিশনারের

শেষ আপডেট: 5 October 2023 17:50

দ্য ওয়াল ব্যুরো: স্থানীয় গ্রাম পঞ্চায়েতস্তরের নির্বাচন থেকে লোকসভা, প্রতিটি নির্বাচনেই টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এবার এই বিষয়েই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। ডিসেম্বরে ভোট হবে দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায়। তেলেঙ্গানার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ১৭ জনের দল পৌঁছেছে তেলেঙ্গানায়। বৃহস্পতিবার সেখানেই ভোটে টাকার বিলির বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।

জাতীয় নির্বাচন কমিশনার বলেন, “টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।” এই বিষয়ে কমিশন স্থানীয় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও ব্যবহার করবে বলে জানা গিয়েছে। কোনও ক্ষেত্রে এজেন্সি নিস্ক্রিয় হলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

বর্তমানে অনলাইনের যুগে নগদ টাকার পরিবর্তে ভোটের সময় অনলাইনেও চলে দান খয়রাতি। সেদিকেও নজরদারি চালাবে কমিশন। এজন্য প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির অনলাইন অর্থিক লেনদেনের দিকেও ব্যাঙ্কগুলিকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তেলেঙ্গানা নয় , আগামী দিনে প্রতিটি রাজ্যের ভোটেই সংশ্লিষ্ট বিষয়গুলি আরও সক্রিয়ভাবে কার্যকরী করা হবে বলে জানিয়েছেন রাজীব কুমার।


```