Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গ্যাংটক যাওয়ার পথে তিস্তায় পড়ে গেল যাত্রীবাহী বাস! মৃত ৪, আহত একাধিক

মৃতের সংখ্যা যে বাড়বে তার একটা আশঙ্কা থেকেই গেছে। কারণ অনেককেই এখনও বাসের ভিতর থেকে বের করা যায়নি।

গ্যাংটক যাওয়ার পথে তিস্তায় পড়ে গেল যাত্রীবাহী বাস! মৃত ৪, আহত একাধিক

দুর্ঘটনাগ্রস্ত বাস - ফাইল ছবি

শেষ আপডেট: 30 November 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে যাওয়ার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে গেল যাত্রীবাহী বাস! এই ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত অন্তত ২০। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল বাসটি। রংপোর কাছে ঘটে এই দুর্ঘটনা। 

মৃতের সংখ্যা যে বাড়বে তার একটা আশঙ্কা থেকেই গেছে। কারণ অনেককেই এখনও বাসের ভিতর থেকে বের করা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে সিকিম এবং কালিম্পং পুলিশ। তাঁরা জানিয়েছেন, রংপোর কাছে আমচকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সোজা খাদে পড়ে যায়। 

ঠিক কী কারণে এই দুর্ঘটনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে মনে করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় বাঁক নিয়ে গিয়ে কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। তাতেই ঘটে দুর্ঘটনা।

দুর্ঘটনায় সময়ে বাসের গতি কত ছিল, চালক মদ্যপ ছিলেন কিনা, বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না, এই সব বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, অন্য একটি সূত্রের খবর, জাতীয় সড়কে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যেও একজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তবে ওই বাসে কতজন স্থানীয় বাসিন্দা বা কতজন পর্যটক ছিলেন, তাও এখনও জানা যায়নি।

রাস্তা থেকে প্রায় ২০০ ফুট নীচে পড়েছিল বাসটি। আহত অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আশা আর কারও মৃত্যু হবে না। দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে যত দ্রুত সম্ভব আহত যাত্রীদের বের করে আনার চেষ্টা হচ্ছে। আহতদের কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্কটজনক যারা, তাদের শিলিগুড়িও পাঠিয়ে দেওয়া হতে পারে।


```