Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘আত্মবিশ্বাসী ভারত বিশ্বের আশার আলো’, ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চেপে উজ্জ্বল ভবিষ্যতের গান গাইলেন মোদী

আত্মবিশ্বাসী ভারত আজ গোটা বিশ্বের কাছে ‘আশার আলো’। মোদী আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে, আর তারই প্রতিফলন মিলেছে ভারত-ইউরোপীয় ইউনিয়নের (India EU) মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে (FTA)।

‘আত্মবিশ্বাসী ভারত বিশ্বের আশার আলো’, ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চেপে উজ্জ্বল ভবিষ্যতের গান গাইলেন মোদী

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 January 2026 12:56

দ্য ওয়াল ব্যুরো: চলতি ত্রৈমাসিকের শুরুটা অত্যন্ত ইতিবাচক। বাজেট অধিবেশন (Budget Session) শুরুর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর কথায়, আত্মবিশ্বাসী ভারত আজ গোটা বিশ্বের কাছে ‘আশার আলো’। মোদী আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে, আর তারই প্রতিফলন মিলেছে ভারত-ইউরোপীয় ইউনিয়নের (India EU) মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে (FTA)।

প্রধানমন্ত্রী বলেন, “এই ত্রৈমাসিকের শুরুটা খুবই ইতিবাচক। আত্মবিশ্বাসী ভারত আজ বিশ্বের কাছে আশার আলো হয়ে উঠেছে। একই সঙ্গে ভারত এখন বিশ্বদৃষ্টির কেন্দ্রবিন্দু।” তাঁর মতে, চলতি ত্রৈমাসিকের শুরুতেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, তা আগামী দিনের দিশা এবং ভারতীয় যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।

ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির তাৎপর্য

ভারত-ইউরোপীয় ইউনিয়ন এফটিএ-কে প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন ‘উচ্চাকাঙ্ক্ষী ভারতের জন্য মুক্ত বাণিজ্য’, ‘আকাঙ্ক্ষী যুবসমাজের জন্য মুক্ত বাণিজ্য’ এবং ‘আত্মনির্ভর ভারতের জন্য মুক্ত বাণিজ্য’ হিসেবে। তাঁর আশা, এই চুক্তিকে কাজে লাগিয়ে দেশের উৎপাদক ও শিল্পপতিরা নিজেদের সক্ষমতা ও প্রতিযোগিতার ক্ষমতা আরও বাড়াতে পারবেন।

মোদীর কথায়, “ভারতের উৎপাদকরা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াবেন, সে বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী। এই চুক্তি আত্মবিশ্বাসী, প্রতিযোগিতামুখী এবং উৎপাদনশীল ভারতের দিকে এক বড় পদক্ষেপ।”

বাজেট, সংস্কার ও ‘রিফর্ম এক্সপ্রেস’

বাজেট অধিবেশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই দেশের নজর এখন কেন্দ্রীয় বাজেটের দিকে। তবে তাঁর সরকারের পরিচয় ‘সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তর’। তিনি জানান, সরকার ইতিমধ্যেই ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চেপে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সব সাংসদের ইতিবাচক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। তার ফলেই সংস্কারের গতি আরও বেড়েছে।

মানুষকেন্দ্রিক উন্নয়ন ও প্রযুক্তির সহাবস্থান

মোদী জোর দিয়ে বলেন, প্রযুক্তিকে গ্রহণ করলেও সরকার মানুষের গুরুত্ব খাটো করবে না। দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার হবে, তবে সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে মানুষই। তিনি বলেন, “আমাদের সব সিদ্ধান্তই মানবকেন্দ্রিক। প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বে আমরা এগোব, কিন্তু মানবিক সংবেদনশীলতাকে কখনও অবহেলা করব না।”

‘বিকশিত ভারত ২০৪৭’ ও ঐতিহাসিক বাজেট

একুশ শতকের এক-চতুর্থাংশ পার হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ বছর ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের প্রথম বাজেট পেশ হতে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “তিনি দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে টানা নবম বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন। এটি ভারতের সংসদীয় ইতিহাসে এক গর্বের মুহূর্ত।”


```