Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ডেলিভারি বয় সেজে হামলা! বাড়ির সামনেই কুড়ুলের কোপে বিএসপি সভাপতির মৃত্যু

স্থানীয় সূত্রের খবর,  বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলছিলেন আর্মস্ট্রং। জনবহুল রাস্তায় আচমকা তিনটে বাইকে ৬ জন বিএসপি সভাপতির সামনে এসে দাঁড়ায়।

ডেলিভারি বয় সেজে হামলা! বাড়ির সামনেই কুড়ুলের কোপে বিএসপি সভাপতির মৃত্যু

বহুজন সমাজ পার্টির তামিলনাড়ু সভাপতি কে আর্মস্ট্রং।

শেষ আপডেট: 6 July 2024 07:51

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনেই খুন হলেন বহুজন সমাজ পার্টির তামিলনাড়ু সভাপতি কে আর্মস্ট্রং। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে।

স্থানীয় সূত্রের খবর,  বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলছিলেন আর্মস্ট্রং। জনবহুল রাস্তায় আচমকা তিনটে বাইকে ৬ জন বিএসপি সভাপতির সামনে এসে দাঁড়ায়। প্রত্যেকের পরনে ছিল ডেলিভারি বয়ের পোশাক। মুহূর্তের মধ্যে একের পর এক কুড়ুলের কোপ মারা হয় আর্মস্ট্রংকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পালিয়ে যায় দুষ্কৃতীরা।


ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিএসপি সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন। দলের রাজ্য সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে মায়াবতী লিখেছেন, “দলের সভাপতি তথা পেশায় আইনজীবী আর্মস্ট্রং রাজ্য়ে দলিতদের কণ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। অভিযুক্তদের অবশ্যই কঠোর শাস্তি দিতে হবে।”

ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে শাসক দল ডিএমকে একযোগে আক্রমণ করেছে রাজ্যের বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, রাজ্যে আইনের শাসন নেই। ক্রমেই বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে হামলা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```