Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সংঘর্ষবিরতির পরও পাক-নাশকতার ছক? অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্র-বিস্ফোরক

ডিজিপি পাঞ্জাব পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, অমৃতসর গ্রামীণ পুলিশের যৌথ অভিযানে আন্তঃসীমান্ত নাশকতার ছক বানচাল করতে সফল হয়েছে।

সংঘর্ষবিরতির পরও পাক-নাশকতার ছক? অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্র-বিস্ফোরক

অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্র

শেষ আপডেট: 11 May 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো: অমৃতসর সীমান্তে (Amritsar Border) উদ্ধার বিস্ফোরক সহ প্রচুর অস্ত্র। পাকিস্তানের সংঘর্ষচুক্তি লঙ্ঘনের কয়েক ঘণ্টার মধ্যেই লোকালয়ে থেকে অস্ত্র উদ্ধার হয়। অনুমান, পাক ড্রোন হামলার সময়েই বিস্ফোরক ও অস্ত্রগুলি ফেলে দেওয়া হয়েছে। 

ডিজিপি পাঞ্জাব পুলিশের (DGP Punjab Police) তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), অমৃতসর গ্রামীণ পুলিশের যৌথ অভিযানে আন্তঃসীমান্ত নাশকতার ছক বানচাল করতে সফল হয়েছে। এটি ড্রোনের মাধ্যমে চোরাচালানের চেষ্টা করা হয় বলে খবর। 

'১০ মে আজনালা থানার অন্তর্গত চকবালা গ্রামের বাসিন্দাদের থেকে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। চাষের জমি থেকে উদ্ধার হয় হ্যান্ড গ্রেনেড, ৯৭২ গ্রাম আরডিএক্স, আটটি ব্যাটারি, কার্তুজ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। '

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির (India-Pakistan Ceasefire) পরেও শান্ত হয়নি সীমান্ত। অমৃতসর সহ পঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। শহরজুড়ে রেড অ্যালার্ট। একাধিকবার বেজেছে সাইরেন, নিভে গেছে রাস্তাঘাট ও বাড়ির আলো। প্রশাসনের নির্দেশ, কেউ যেন বাড়ি না ছাড়েন। গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে সীমান্ত পার করে ড্রোন ও মিসাইল পাঠাচ্ছে পাকিস্তান। জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir), রাজস্থান, পাঞ্জাবে আঘাত হানার চেষ্টা করছে তারা। তবে ভারতের প্রতিরক্ষা বল দৃঢ় হাতে তা প্রতিহত করেছে।

শনিবার বিকেলেই ভারত সরকার (Indian Government) ঘোষণা করেছিল যে, পাকিস্তান যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল এবং তাঁরা তাতে সম্মত হয়েছে। এদিন বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি চুক্তি (Ceasefire) কার্যকর হয়েছে। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া অন্তত ১১ জায়গায় গুলিবর্ষণ করে তারা। পাশাপাশি ড্রোন হামলারও চেষ্টা করা হয়। সারা রাত শহর ছিল কার্যত অন্ধকারে। আক্রমণের ভয়ে বন্ধ রাখা হয় বিদ্যুৎ পরিষেবা। প্রতিরক্ষা বাহিনীর নজরে ছিল আকাশপথ, একটাও ড্রোন ঢুকতে দেওয়া হয়নি। তবে ততক্ষণে বাসিন্দাদের মনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

রবিবার সকালে বিদ্যুৎ সরবরাহ ফের শুরু হলেও, জারি রয়েছে রেড অ্যালার্ট। অমৃতসরের জেলাশাসকের তরফে স্পষ্ট বার্তা—“সতর্কতা জারি থাকবে। প্রয়োজনে সাইরেন বাজবে। কেউ যেন বাড়ি থেকে না বের হন, জানালার ধারে না যান। আতঙ্ক নয়, সতর্ক থাকুন।” 


```