প্রথম ঘটনা ঘটেছিল ১৩ জুলাই। সে দিন অভিযুক্তর স্ত্রী শ্বশুরবাড়ি গেছিলেন। সেই সুযোগে ছুরি দেখিয়ে বোনকে ধর্ষণ করেন যুবক।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 August 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: নিজের প্রাপ্তবয়স্ক বোনের সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই দু’দফা ধর্ষণ করে বোনের গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিলেন যুবক। ঘটনায় ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তর বয়স ২৯ বছর। পেশায় গাড়ি চালক। তাঁর বোনের বয়স ২২। তিন বছর ধরে গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন তরুণী। বিষয়টি জানতেন তাঁর দাদাও। সেই সম্পর্ককে কেন্দ্র করেই শুরু হয় ঝামেলা। পুলিশ জানাচ্ছে, বোনকে ভয় দেখাতে শুরু করেন অভিযুক্ত। সম্পর্ক মেনেও নেননি। তারপরই ধর্ষণের ফন্দি আঁটেন।
প্রথম ঘটনা ঘটেছিল ১৩ জুলাই। সে দিন অভিযুক্তর স্ত্রী শ্বশুরবাড়ি গেছিলেন। সেই সুযোগে ছুরি দেখিয়ে বোনকে ধর্ষণ করেন যুবক। দ্বিতীয় ঘটনা ঘটে ২২ অগস্ট। সে দিনও স্ত্রী বাড়িতে ছিলেন না। সুযোগ বুঝে ফের ধর্ষণ করেন অভিযুক্ত। শুধু তাই নয়, সিগারেট জ্বালিয়ে বোনের থাইতে ছ্যাঁকা দেন বলেও অভিযোগ।
অসহ্য যন্ত্রণা সইতে না পেরে দ্বিতীয় ঘটনার পর মহিলাদের হেল্পলাইন নম্বরে ফোন করেন তরুণী। তাঁদের হস্তক্ষেপেই অভিযোগ দায়ের হয়। ভাভনগর পুলিশ এরপর অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে ঘটনায় ব্যবহৃত ছুরি ও অপরাধের সময়ের পোশাক। ইতিমধ্যেই ভুক্তভোগী ও অভিযুক্ত দু’জনের মেডিক্যাল টেস্ট করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।