Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শেষকৃত্যের প্রস্তুতির মাঝে কাশি, নড়াচড়া শুরু 'মৃতের'! 'ভুল বোঝাবুঝি হয়েছে' দাবি হাসপাতালের

চারদিকে শোকের পরিবেশ। কান্নাকাটি করছেন আত্মীয় পরিজন-চেনা পরিচিতরা। তার মধ্যেই ‘ছন্দপতন’। হঠাৎ নড়েচড়ে বসল ‘মৃত’।

শেষকৃত্যের প্রস্তুতির মাঝে কাশি, নড়াচড়া শুরু 'মৃতের'! 'ভুল বোঝাবুঝি হয়েছে' দাবি হাসপাতালের

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 September 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: শেষকৃত্যের প্রস্তুতি চলছে, চারদিকে শোকের পরিবেশ। কান্নাকাটি করছেন আত্মীয় পরিজন-চেনা পরিচিতরা। তার মধ্যেই ‘ছন্দপতন’। হঠাৎ নড়েচড়ে বসল ‘মৃত’ (Brain dead man moves during funeral preparations)।

সৎকার নিয়ম পালন হতে চলেছে, এমন মুহূর্তে জীবনের লক্ষণ দেখা দিল ‘মৃত ঘোষণা’ করা এক কিশোরের দেহে। তারপর থেকে সেই ঘটনা ঘিরে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে চারদিকে। পরিবারের অভিযোগ, চিকিৎসকরা তো তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করেছিলেন। তাহলে?

জানা গিয়েছে, শ্মশানের প্রস্তুতির ঠিক আগে ‘মৃত’ কিশোর হঠাৎ নড়াচড়া শুরু করেন ও কাশিও শুরু হয় তার। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল নাসিক।

ঘটনাটি ঘটেছে ত্রিম্বকেশ্বর তালুকায়। দুর্ঘটনায় গুরুতর আহত ১৯ বছরের ভাউ লাচকে নামক এক কিশোরকে ভর্তি করা হয়েছিল নাসিকের আদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে। তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করেও বিফল হন চিকিৎসকরা। তারপর সেখানেই তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করা হয় বলে দাবি পরিবারের।

পরিবারের সদস্য গঙ্গারাম শিন্ডে জানিয়েছেন, “আমরা যখন তার শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হঠাৎ নড়াচড়া শুরু করে ভাউ এবং কাশতে শুরু করে ও। আমরা ঘটনায় প্রাথমিকভাবে ভীষণ চমকে যাই, কী করব বুঝতে পারছিলাম না। তারপর খুব দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সেখানে ওর চিকিৎসা চলছে। অবস্থা গুরুতর, ভেন্টিলেটরে রাখা হয়েছে।”

তবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সমস্ত অভিযোগ খারিজ করেছে। হাসপাতালের দাবি, রোগীকে কখনওই মৃত ঘোষণা করা হয়নি। বরং চিকিৎসা-সংক্রান্ত কিছু টার্ম নিয়ে পরিবার ভুল বোঝাবুঝির শিকার হয়েছে।

সবমিলিয়ে ঘরের ছেলে তাঁদের কাছেই ফিরে এসেছে, এই নিয়েই খুশি গোটা পরিবার। খুশি এলাকাবাসী, আত্মীয়রাও। সৎকারের কময় যে কোনও বিপদ ঘটে যায়নি, এই নিয়েই স্বস্তিতে রয়েছেন তাঁরা। আপাতত ভাউয়ের এভাবে সকলকে অবাক করে দিয়ে জীবনে ফিরে আসা নিয়ে আনন্দে মেতেছেন সবাই মিলে। এখন তার হাসপাতাল থেকে ফিরে আসার অপেক্ষায় রয়েছে গোটা পরিবার।

তবে, এই অদ্ভুত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।


```