Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

পুরসভার শ্মশান শুধুই ব্রাহ্মণদের জন্য, প্রতিবাদের ঝড় ওড়িশার কেন্দাপাড়ায়

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখান প্রতিবাদে শামিল হচ্ছে। মূলত দলিত, আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সংগঠনের ছাতার তলায় শামিল হয়েছেন সিদ্ধান্ত বদলের দাবিতে। 

পুরসভার শ্মশান শুধুই ব্রাহ্মণদের জন্য, প্রতিবাদের ঝড় ওড়িশার কেন্দাপাড়ায়

শেষ আপডেট: 21 November 2023 10:43

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার কেন্দ্রপাড়ায় একটি শ্মশানকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখান প্রতিবাদে শামিল হচ্ছে। মূলত দলিত, আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সংগঠনের ছাতার তলায় শামিল হয়েছেন সিদ্ধান্ত বদলের দাবিতে। 

কেন্দ্রপাড়া পুরসভার বয়স ১৫৪ বছর। ৯৫ বছর শহরের হাজারিবাগিচার শ্মশানটির। সম্প্রতি পুরসভা শ্মশানটির পরিকাঠামো উন্নয়ন এবং সৌন্দর্যায়ন করে। শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসানো হয়েছে। এছাড়া দূষণ নিয়ন্ত্রণের মেশিন বসেছে। তৈরি হয়েছে সুন্দর বাগান। শানযাত্রীদের জন্য বানানো হয়েছে বিশ্রাম কক্ষ। 

তারপরই শহরবাসীদের অবাক করে দিয়ে পুরসভা শ্মশানের গেটে বড় সাইন বোর্ড বসিয়ে তাতে লিখে দিয়েছে, এই শ্মশান শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য। অব্রাহ্মণের দেহ এখানে দাহ করা যাবে না। পুর কর্তৃপক্ষের বক্তব্য, তারা কাগজপত্র খতিয়ে দেখেছে শ্মশানটি দীর্ঘ সময় শুধু ব্রাহ্মণদের জন্য বরাদ্দ ছিল। আস্তে আস্তে সব সম্প্রদায়ের মানুষের দেহ দাহ শুরু হয়। ব্রাহ্মণেরা শ্মশান ফিরিয়ে দেওয়ার দাবি করেছিলেন। 

যদিও বহু মানুষ আপত্তি তুলেছেন পুরসভার সিদ্ধান্তে। তাদের বক্তব্য, আজকের দিনে কোনও সরকারি প্রতিষ্ঠান এই ভাবে সংবিধান লঙ্ঘন করতে পারে না। সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী এই বিভাজন সিদ্ধান্ত। ওডিশা দলিত সমাজের সভাপতি নগেন্দ্র জেনার কথায়, পুরসভার সিদ্ধান্ত অকল্পনীয়। ভাবাই যায় না আজকের দিনে কোনও পুরসভা ইতিহাস টেনে এমন সিদ্ধান্ত নিতে পারে। 

পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয়দের নিয়ে আন্দোলন শুরু করেছে কেন্দাপাড়া সিপিএম। দলের জেলা সম্পাদক গদাধর ঢালির কথায়, এইভাবে জাতের নামে বিভাজন মেনে নেওয়া যায় না। আন্দোলন চলবে। পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার প্রফুল্লচন্দ্র বিশওয়াল বলেন, পুরসভার রেকর্ডের ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বোর্ডের পরবর্তী বৈঠকে আপত্তির বিষয়ে কথা হবে।


```