Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'সীমান্ত বদলায়, ভবিষ্যতে সিন্ধু ভারতের হতেই পারে!' রাজনাথের মন্তব্যে তুঙ্গে জল্পনা

সীমান্ত পরিবর্তনশীল, ভবিষ্যতে সিন্ধু ভারতের অংশ হতে পারে, রাজনাথ সিংয়ের মন্তব্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

'সীমান্ত বদলায়, ভবিষ্যতে সিন্ধু ভারতের হতেই পারে!' রাজনাথের মন্তব্যে তুঙ্গে জল্পনা

রাজনাথ সিং

গার্গী দাস

শেষ আপডেট: 24 November 2025 08:39

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান বিভাজনের ৭৮ বছর পরও সিন্ধু অঞ্চলকে (Sindh Region) এদেশের 'অঙ্গ' বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। ভবিষ্যতে পাকাপাকি এদেশের হতে পারে বলে উল্লেখ করলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, 'সীমান্ত (Borders) বদলায়, ভবিষ্যতে সিন্ধু আবারও ভারতের অংশ হয়ে যেতে পারে।'

১৯৪৭ সালের বিভাজনের সময় সিন্ধু পাকিস্তানের ভাগে যায়। ওই অঞ্চলের বহু হিন্দু সেসময় ভারতে চলে আসেন। এই প্রসঙ্গেই প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, 'এল কে আদবানির প্রজন্মের সিন্ধি হিন্দুরা আজও সিন্ধু বিচ্ছিন্নতাকে মন থেকে মেনে নিতে পারেননি। আজ এই অঞ্চল ভারতের অংশ না হলেও সভ্যতার (Civilisational Identity) নিরিখে তো চিরদিন ভারতেরই থাকবে। সীমান্ত বদলায়, কাল আবারও সিন্ধু ভারতের সঙ্গে যুক্তও হতে পারে।'

তাঁর এই কথায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই এই মন্তব্য শুনে প্রতিরক্ষা মন্ত্রীকে বাহবা জানাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াজুড়ে সিন্ধু ফিরে পাওয়ার কথা উঠছে। এদিন তিনি আরও বলেন, 'সিন্ধুর জল শুধু হিন্দুদের কাছেই নয়, বহু মুসলিমের কাছেও অত্যন্ত পবিত্র। আব-এ-জমজমের মতোই পবিত্র বলে মনে করতেন সিন্ধের বহু বাসিন্দা।'

এর আগে মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক আলোচনায় তিনি দাবি করেছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ভবিষ্যতে 'নিজে থেকেই' ভারতের সঙ্গে যুক্ত হবে। সাপেক্ষে তাঁর যুক্তি ছিল PoK–তে চলা অন্তর্দন্দ্ব। সেখানকার মানুষজন আর পাকিস্তানে থাকতে চান না। স্বাধীনতার দাবিতে স্লোগান উঠছে। তাই কোনও আগ্রাসন ছাড়াই PoK ভারতের হবে বলে মনে করেন তিনি।

এদিকে সম্প্রতি PoK-তে থাকা সন্ত্রাসঘাঁটিগুলিতে ভারতের অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আলোচনা চলেছে। অনেকেই বলছেন, ভারতের উচিত ছিল তখন PoK–এর ভেতরে আরও এগিয়ে গিয়ে নিজেদের দাবি করা অঞ্চল সুরক্ষিত করা। যদিও কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও বাড়তি মন্তব্য করেনি।

সিন্ধুর সঙ্গে ভারতের সম্পর্ক

  • সিন্ধু আজ পাকিস্তানের অংশ হলেও ভারতের ইতিহাস, ধর্ম এবং সভ্যতার সঙ্গে গভীরভাবে যুক্ত, এমন বক্তব্যই পুনরায় তুলে ধরলেন প্রতিরক্ষামন্ত্রী।
  • সিন্ধু ভারতীয়দের কাছে অত্যন্ত পবিত্র।
  • সিন্ধি সমাজের একাংশ এখনও মনে করে, বিভাজনে সিন্ধুর ওপারে চলে যাওয়া ছিল ঐতিহাসিক ভুল।

রাজনাথ সিংহের মন্তব্যে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। উস্কেছে বিতর্কও। এটি কি ভারতের ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত, না কি শুধুই সভ্যতাগত আবেগের পুনরুল্লেখ? উঠছে প্রশ্ন।


```