Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

মাকে খুন করে প্রত্যঙ্গ ভেজে খাওয়ায় ছেলের ফাঁসির নির্দেশ বহাল বোম্বে হাইকোর্টে

নৃশংস বর্বরতার কারণে এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে গণ্য করা হচ্ছে।

মাকে খুন করে প্রত্যঙ্গ ভেজে খাওয়ায় ছেলের ফাঁসির নির্দেশ বহাল বোম্বে হাইকোর্টে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 October 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: মাকে খুন করে তাঁর মস্তিষ্ক, হৃদপিণ্ডের মতো বিভিন্ন প্রত্যঙ্গ স্টোভের আগুনে ভেজে খাওয়ার অপরাধে ছেলেকে মৃত্যুদণ্ড দিল বোম্বে হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত তার রায়ে জানায়, নৃশংস বর্বরতার কারণে এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে গণ্য করা হচ্ছে। উল্লেখ্য, মদ কেনার টাকা না দেওয়ায় মাকে খুনের অপরাধে নিম্ন আদালতের ফাঁসির শাস্তির রায় এদিন বহাল রাখল হাইকোর্ট।

বিচারপতি রেবতী মোহিতে-দেরে এবং পৃথ্বীরাজ চ্যবনের ডিভিশন বেঞ্চের রায়দান কালে আসামি সুনীল কুচকোরাভি ভিডিও কনফারেন্সে ছিল। বিচারপতি চ্যবন আসামিকে বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। যেখানে আসামি শুধু মাকে খুনই করেনি, মৃত মায়ের মস্তিষ্ক, হৃদপিণ্ডের মতো প্রত্যঙ্গ স্টোভে রান্না করে খেয়েছে। এটা নিঃসন্দেহে নরখাদকে কাজ। তাই আমরা নিম্ন আদালতের ফাঁসির শাস্তিই বহাল রাখছি।

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে কোলাপুরের একটি আদালতে সুনীলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালত বলেছিল, এই খুনের ঘটনা গোটা সমাজের বিবেক ও চেতনাবোধ নাড়া দিয়েছে। ২০১৭ সালের অগস্টে সুনীল তার মাকে খুন করে। পড়শি এক শিশু প্রথম তাকে রক্তাক্ত মায়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তার কাছ থেকেই জানতে পেরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশের হাতে তুলে দেন বর্তমানে ৩৮ বছর বয়সি খুনি সুনীলকে। তার আইনজীবী জানিয়েছেন, তাঁরা সর্বোচ্চ আদালতে আপিল করবেন।


```