Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দিল্লি-বাগডোগরা ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! পাওয়া গেল হাতে লেখা নোট, জঙ্গি যোগ?

দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে ইন্ডিগো বিমানে বোমা থাকার হুমকি। হাতে লেখা নোট উদ্ধার হতেই জরুরি অবতরণ।

 দিল্লি-বাগডোগরা ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! পাওয়া গেল হাতে লেখা নোট, জঙ্গি যোগ?

ইন্ডিগো (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 18 January 2026 18:07

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে মাঝআকাশে বোমাতঙ্ক। রবিবার সকালে (January 18) চরম উত্তেজনা ছড়াল একটি ইন্ডিগো (IndiGo) বিমানে। ২২২ জন যাত্রী নিয়ে দিল্লি (Delhi) থেকে বাগডোগরা (Bagdogra) যাচ্ছিল ৬ই–৬৬৫০ (Flight 6E-6650)। আচমকাই বোমা থাকার হুমকি মেলে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উত্তরপ্রদেশের লখনউ (Lucknow) বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির। সৌভাগ্যবশত, কোনও দুর্ঘটনা ঘটেনি। সকল যাত্রী ও বিমানকর্মী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

রবিবার সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) মাধ্যমে বোমা থাকার সম্ভাব্য হুমকির তথ্য আসে। কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বিধি মেনে সিদ্ধান্ত নেওয়া হয় বিমান ঘুরিয়ে লখনউ নামানোর। সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ নিরাপদে ল্যান্ড করে বিমানটি। নামানোর পরই বিমানটিকে বিমানবন্দরের আইসোলেশন বেতে (Isolation Bay) নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানের শৌচাগারে রাখা একটি টিস্যু পেপারে হাতে লেখা একটি বার্তা উদ্ধার হয়। লেখা ছিল,“Bomb on the plane।” লখনউ পুলিশের এসিপি রজনিশ ভার্মা (ACP Rajneesh Verma) জানান, বিমানের টয়লেটে একটি টিস্যু পেপারে বোমা থাকার কথা লেখা পাওয়া যায়। বিমানটি দিল্লি থেকে বাগডোগরা যাচ্ছিল। সতর্কতার জন্য লখনউ নামানো হয়েছে এবং বর্তমানে তল্লাশি চলছে।”

বিমানে মোট ২২২ জন যাত্রী ছিলেন। তাদের আটজন শিশু (Infants)। এছাড়াও ছিলেন দু’জন পাইলট এবং পাঁচ কেবিন ক্রু (Crew)। জরুরি অবতরণের পর নিরাপত্তা প্রক্রিয়া (Standard Security Protocol) মেনে সকল যাত্রী ও ক্রুকে একে একে নিরাপদে নামিয়ে আনা হয়। কারও কোনও আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঘটনার পরই লখনউ বিমানবন্দরে তৎপর হয়ে ওঠে বোমা নিষ্ক্রিয়কারী দল (Bomb Disposal Squad), সিআইএসএফ (CISF), পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। বিমান এবং আশপাশের এলাকা খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে। হুমকির উৎস, নোটটি কে বা কারা লিখেছে, এবং সেটি আদৌ ভুয়ো ছিল নাকি প্রকৃত কোনও ষড়যন্ত্র—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ইন্ডিগো কর্তৃপক্ষও ঘটনার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র জানান, ১৮ জানুয়ারি দিল্লি থেকে বাগডোগরা গামী ইন্ডিগো ফ্লাইট ৬ই–৬৬৫০-এ একটি নিরাপত্তাজনিত হুমকি ধরা পড়ে। সেই কারণে বিমানটিকে লখনউ ঘুরিয়ে নামানো হয়। নির্ধারিত প্রোটোকল মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি ছাড়া হবে না। সব দিক খতিয়ে দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


```