Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে ২২ জনকে নিয়ে উল্টে গেল নৌকা, মৃত্যু এক মহিলার, নিখোঁজদের খুঁজতে শুরু তল্লাশি

উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় কাউদিয়ালা নদীতে ২২ জনকে নিয়ে উলটে গেল নৌকা। মৃত্যু হয়েছে এক মহিলার, এখনও পর্যন্ত নিখোঁজ আটজন। চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান।

উত্তরপ্রদেশে ২২ জনকে নিয়ে উল্টে গেল নৌকা, মৃত্যু এক মহিলার, নিখোঁজদের খুঁজতে শুরু তল্লাশি

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 30 October 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে ২২ জনকে নিয়ে নদীতে উল্টে গেল নৌকা। ভরতপুরের দিকে যাওয়ার সময় পারের কাছেই সেটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং উল্টে যায়। ১৩ জন ডুবে যান যার মধ্যে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে।

শেষ পাওয়া খবর পর্যন্ত নিখোঁজ আটজন, তাঁদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২২ জন গ্রামবাসী লখিমপুর জেলার খৈরতিয়া গ্রামের বাসিন্দা। যাচ্ছিলেন ভরতপুরে। নদীর প্রবল স্রোতে আচকাই উলটে যায় নৌকাটি। স্থানীয়রা জানিয়েছেন, স্রোতের কারণেই ভারসাম্য হারান মাঝি।

বাহরাইচের পুলিশ সুপার আর.এন. সিংয়ের বক্তব্য, বাজার থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। শুধু খরস্রোত নয়, নদীর ধার ঘেঁষে থাকা এক গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি কাত হয়ে যায়। এরপরই উলটে যায়। তিনি বলেন, 'নৌকায় ২২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে আটজন নিখোঁজ। ১৩ জন আহত হয়েছেন, একজন মহিলা মারা গিয়েছেন।'  ইতিমধ্যেই নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

বাহরাইচ জেলা সদর থেকে প্রায় ১২২ কিলোমিটার দূরে ভরতপুর গ্রাম। গেরুয়া ও কাউদিয়ালা নদীর মাঝখানে ঘন জঙ্গলের ভেতরে অবস্থিত এই প্রত্যন্ত গ্রামটি ১৮৩৪ সাল থেকেই রাজস্ব গ্রাম হিসেবে নথিভুক্ত। কিন্তু এখানে পৌঁছনো খুবই কঠিন। কাতারনিয়াঘাট বন্যপ্রাণ অভয়ারণ্য পেরিয়ে গেরুয়া নদী নৌকায় পেরতে হয়। তারপরও লম্বা পথ হেঁটে তবেই পৌঁছনো যায়। এমনকি সরকারি পরিষেবাও সেখানে পৌঁছনো বেশ কঠিন।

ভরতপুর গ্রামের সঙ্গে সংযোগ রয়েছে অমবা গ্রাম পঞ্চায়েতের, যা প্রায় ১৫ কিলোমিটার দূরে। অমবা পঞ্চায়েত প্রধান ইকরার জানিয়েছেন, গ্রামের মানুষজনকে প্রায় ছ’কিলোমিটার ঘন জঙ্গল পেরিয়ে অন্য এলাকায় যেতে হয়। সেই জঙ্গলে রয়েছে নানান বন্যপ্রাণীর উপদ্রবও। নিরাপত্তা আর দৈনন্দিন সমস্যার জেরে অনেক পরিবার ইতিমধ্যেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। কিন্তু কিছু লোক থেকে গেছেন। তাঁরাই যাতায়াত করেন রোজ।


```