Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সীমান্তে রাতভর গুলি! পাকিস্তানের ৩ বিমানঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত

অপারেশন সিঁদুরের ( Operation Sindoor) বদলা হিসেবে শুক্রবার রাতভরও সীমান্তে এলোপাথাড়ি ড্রোন হামলা শুরু করেছিল পাকিস্তান (Pakistan)।

সীমান্তে রাতভর গুলি! পাকিস্তানের ৩ বিমানঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত

হামলা পাল্টা প্রত্যাঘাত।

শেষ আপডেট: 10 May 2025 13:33

 দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের ( Operation Sindoor) বদলা হিসেবে শুক্রবার রাতভরও সীমান্তে এলোপাথাড়ি ড্রোন হামলা চালাল পাকিস্তান (Pakistan)। দেশের সীমান্তবর্তী ২৬টি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।  জম্মু, পুঞ্চ এবং রজৌরি সীমান্তে রাতভর চলে গুলি বর্ষণও।

সূত্রের খবর, পাকিস্তানের ড্রোন হামলা রুখে দেওয়ার পাশাপাশি রাওয়ালপিন্ডির নুর খান-সহ তিনটি বিমানঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত আনে ভারত। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার গভীর রাতে রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটিতে বডসড় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। যার জেরে পাক সরকার আপাতত সমস্ত রকম বিমানের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। 

জানা যাচ্ছে, শুক্রবার রাতে পাকিস্তানের অধিকাংশ হামলা ভারত রুখে দিলেও পাক সেনার ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম হন। তাঁদের মধ্যে একজন মহিলা এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যে রাজ্য পুলিশ হাসপাতালে তাঁদের দেখতেও গেছে। বিষয়টি সামনে আসার পরই মধ্যরাতে প্রত্যাঘাতের পথে হাঁটে ভারত। পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে জবাব দেওয়া হয় বলে খবর।

বিভিন্ন পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নূর খান সহ একাধিক এয়ারবেস লক্ষ্য করে ভারত ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে। অন্যদিকে জম্মু, পুঞ্চ এবং রজৌরি সীমান্তে নতুন করে ভোররাত থেকে পাকিস্তান গুলি, বর্ষণ ছোড়া শুরু করেছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। সবমিলিয়ে সীমান্তে উত্তেজনার পরিস্থিতি ক্রমেই বাড়ছে।


```