Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাহুল গান্ধী ভিয়েতনামে, বিজেপি তিরের জবাবে 'গেট ওয়েল ইন নিউইয়ার' জবাব কংগ্রেসের

ইংরেজি বর্ষশেষের ছুটি কাটাতে রাহুল গান্ধী ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন।

রাহুল গান্ধী ভিয়েতনামে, বিজেপি তিরের জবাবে 'গেট ওয়েল ইন নিউইয়ার' জবাব কংগ্রেসের

রাহুল গান্ধী। ফাইল ছবি।

শেষ আপডেট: 30 December 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো: ইংরেজি বর্ষশেষের ছুটি কাটাতে রাহুল গান্ধী ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন। বিজেপির এই অভিযোগকে ঘিরে কংগ্রেসের সঙ্গে জোর তরজা জমে উঠেছে। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে যখন গোটা দেশ সাতদিনের শোকপালন করছে, তখন কংগ্রেস সাংসদ নিউইয়ার উৎসব কাটাতে ভিয়েতনামে পাড়ি দিয়েছেন। সোমবার বিজেপির কটাক্ষের জবাবে কংগ্রেস শিবির সাফাই দিতে গিয়ে বলেছে, এটা রাহুলের ব্যক্তিগত সফর।

এর আগে বিজেপি অভিযোগ তুলেছিল, প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহনের প্রতি কংগ্রেস ও গান্ধী পরিবার যথেষ্ট শ্রদ্ধা দেখাচ্ছে না। শনিবার যমুনা নদীতে মনমোহনের চিতাভস্ম ফেলার আগে তা নিতে উৎসাহ ছিল না দলের। তা নিয়ে এদিন রাহুল গান্ধীকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, যখন গোটা দেশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপালন করছে, তখন সেই দলেরই নেতা রাহুল গান্ধী নিউইয়ারের উৎসব করতে ভিয়েতনামে উড়ে গিয়েছেন।

মালব্য আরও অভিযোগ তুলেছেন, মনমোহনের মৃত্যু নিয়ে রাহুল গান্ধী রাজনীতি করছেন। গান্ধী পরিবার এবং কংগ্রেস শিখদের ঘৃণা করে। ভুলবেন না ইন্দিরা গান্ধী দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন। মনমোহনের শেষকৃত্য নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাগযুদ্ধ চলছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি মনমোহনের প্রতি যথাযোগ্য সম্মান দেখাচ্ছে না। অন্যদিকে, বিজেপি বলে আসছে, দেশের প্রাচীনতম রাজনৈতিক দল সস্তা রাজনীতি করছে।

রাহুল গান্ধীর আচমকা বিদেশ সফর নিয়ে বিজেপির তিরের জবাব দিতে গিয়ে কংগ্রেস এদিন বলে, রাহুল গান্ধী ব্যক্তিগত সফরে বিদেশ গিয়েছেন। ফলে কারও ব্যক্তিগত গোপনীয়তায় কারও সমস্যা থাকার নিশ্চই কথা নয়! কংগ্রেস এমপি মানিকম ঠাকুর বলেন, সঙ্ঘীরা কবে দৃষ্টি ঘোরানোর রাজনীতি ত্যাগ করবে? মোদী যেভাবে ডঃ সাহেবের অন্ত্যেষ্টি নিয়ে প্রস্তাব খারিজ করে দিয়েছেন এবং তাঁর মন্ত্রীরা মনমোহনের পরিবারকে অগ্রাহ্য করেছেন তা লজ্জাজনক। রাহুল গান্ধী যদি ব্যক্তিগত সফরে গিয়ে থাকেন, তাতে আপনাদের কষ্ট হচ্ছে কোথায়? নতুন বছরে অন্তত সুস্থ হয়ে উঠুন, বলেছেন ঠাকুর।


```