Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পাঞ্জাবে মোদীর সভায় কৃষক বিক্ষোভের ভয়ে কাঁটা বিজেপি, গোলমাল না পাকানোর আকুতি

আগাম দাবিপত্র জমা দেওয়ার অনুরোধ

পাঞ্জাবে মোদীর সভায় কৃষক বিক্ষোভের ভয়ে কাঁটা বিজেপি, গোলমাল না পাকানোর আকুতি

কৃষক আন্দোলনের ফাইল ছবি।

শেষ আপডেট: 22 May 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কৃষকদের প্রতিবাদ-আন্দোলনের অশনি সংকেতে ভয় পাচ্ছে বিজেপি। আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে মোদীর আসন্ন নির্বাচনী প্রচারসভায় রাজ্যের কৃষকরা বিক্ষোভ দেখাতে পারেন। সেই অস্বস্তি এড়াতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই কৃষক সংগঠনগুলির কাছে বিজেপি আবেদন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুলের চেষ্টা না করে আগাম স্মারকলিপি বা দাবিসনদ পেশ করতে। যা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়া হবে।

আগামিকাল, বৃহস্পতিবার পাতিয়ালায় এবং গুরুদাসপুর ও জলন্ধরে ২৪ মে নির্বাচনী সভা রয়েছে মোদীর। দীর্ঘদিন ধরেই পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কৃষকদের দাবি, স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে আইনি নিশ্চয়তা প্রদান করতে হবে। সম্প্রতি কৃষকদের দিল্লি চলো মিছিলে বিজেপি শাসিত হরিয়ানা পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুতে সংগঠনগুলি ফুসছে। ফলে প্রধানমন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাঁরা সেই বিক্ষোভ উগরে দিতে পারেন বলে আশঙ্কায় ভুগছে পাঞ্জাবের বিজেপি নেতৃত্ব। এমনটা ঘটলে মোদীর সামনে রাজ্য নেতৃত্বের মুখে চুনকালি পড়বে। তাই নির্বিঘ্নে সভাপর্ব মেটাতে তৎপর দলের নেতারা।

বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য মনোরঞ্জন কালিয়া বলেন, প্রধানমন্ত্রীর জনসভা ভণ্ডুল করার চেষ্টা না করে কৃষকদের উচিত বিস্তারিত দাবিপত্র জমা দেওয়া। আমরা তাঁদের নিশ্চিত করে জানাচ্ছি, সেই দাবিপত্র মোদীর হাতে তুলে দেওয়া হবে। ফলে তাঁদের সমস্যা দ্রুত মেটার আশা ও পরিবেশ দুইই তৈরি হবে। কিন্তু মোদীর সভা চলাকালীন গোলমাল পাকানোর চেষ্টা ও কিংবা প্রতিবাদে কোনও সমাধান হবে না।

বিজেপির রাজ্য সভাপতি সুনীল জাখর বলেন, কৃষক সংগঠনগুলির উচিত গোড়াতেই একটি সমঝোতায় আসা। তাঁরা কী চান, আগে সেটা ঠিক করে ফেলুন। কারণ তাঁদের এক-একজন এক-এক দাবি তুলছেন। উল্লেখ্য, পাঞ্জাবে বিজেপির ১৩ জন লোকসভা ভোটের প্রার্থীই রোজ কৃষকদের বিক্ষোভের মুখে পড়ছেন। তাঁদের প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে, বিশেষত গ্রামীণ এলাকায়।

এই অবস্থায় প্রধানমন্ত্রীর দফতরের নিরাপত্তা বিষয়ক পদস্থ কর্তারা পাটিয়ালা, গুরুদাসপুর এবং জলন্ধরের পুলিশ কর্তাদের সঙ্গে ঘনঘন বৈঠক করছেন। প্রধানমন্ত্রী পাঞ্জাব সফরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে রাজি নয় প্রশাসন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী স্পেশাল প্রটেকশন গ্রুপের নির্দেশে জলন্ধর পুলিশ-প্রশাসন বৃহস্পতিবার জেলাকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করেছে। প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদীর কনভয় বিক্ষুব্ধ কৃষকদের অবরোধের মুখে পড়ে। পাঞ্জাবের ফিরোজপুরে একটি উড়ালপুলের উপর প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকে মোদীর কনভয়।


```