Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অরবিন্দ কেজরিওয়ালের কুর্সি ফাঁকা, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন এযুগের 'ভরত' আতিশী

নাটক বলে কটাক্ষ বিজেপির

অরবিন্দ কেজরিওয়ালের কুর্সি ফাঁকা, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন এযুগের 'ভরত' আতিশী

সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন আতিশী।

শেষ আপডেট: 23 September 2024 13:23

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরে প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়ালের কুর্সি ফাঁকা রেখে পাশের একটি চেয়ারে বসে সোমবার নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন আম আদমি পার্টির নেত্রী আতিশী। যাকে দিল্লির বিরোধী দল বিজেপি দল কটাক্ষ করে বলেছে, নাটকের একটা শেষ আছে।

আতিশী বলেন, তাঁর এরকম কাজের কারণ হল, কেজরিওয়াল পদত্যাগ করে রাজনীতিতে সদাচরণের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজেকে রামায়ণের ভরতের সঙ্গে তুলনা করে আতিশী বলেন, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তাঁর পাদুকা সিংহাসনে রেখে ভরত যেমন রাজ্যশাসন করেছিলেন, আমিও তেমন তাঁর বিকল্প হিসেবে এসেছি। আজ ভরতের মতোই আমি অন্যের বোঝা বইতে এসেছি। আগামী চার মাস ভরতের মতোই আমি মুখ্যমন্ত্রীর কাজ চালাব। উল্লেখ্য, দিল্লিতে কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

এদিন আতিশী দাবি করে বলেন, আসন্ন বিধানসভা ভোটে বিপুল জনসমর্থনে ক্ষমতায় ফিরবেন অরবিন্দ কেজরিওয়াল। তাই ওই কেজরিওয়ালের জন্যই ফাঁকা থাকছে। আমি নিশ্চিত ফেব্রুয়াতে দিল্লির মানুষ আবার তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবেন। ততক্ষণ পর্যন্ত এই দফতরের ওই কুর্সি তাঁর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবে।

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব কটাক্ষ করে বলেন, তাঁর এই কাজ সাংবিধানিক বিধি লঙ্ঘন করেছে এবং মুখ্যমন্ত্রীর কুর্সির প্রতি অপমান। মুখ্যমন্ত্রী টেবিলের সামনে দুটি চেয়ার রাখা এবং মূল চেয়ারটি খালি রাখা বিধিসম্মত নয়। সব নাটকের একটা শেষ থাকে।


```