Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বসুন্ধরা নন, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে এক ব্রাহ্মণ নেতাকে বাছলেন মোদী-শাহ

রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ভজন লাল শর্মাকে বেছে নিল বিজেপি।

বসুন্ধরা নন, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে এক ব্রাহ্মণ নেতাকে বাছলেন মোদী-শাহ

শেষ আপডেট: 12 December 2023 16:39

দ্য ওয়াল ব্যুরো: রমন সিংহ ও শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার রাজস্থানের দেওয়াল লিখন স্পষ্টই ছিল। দিব্য বোঝা যাচ্ছিল যে ৭০ বছর বয়সী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে আর রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হবে না। হলও তাই। রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ভজন লাল শর্মাকে বেছে নিল বিজেপি। এদিন রাজস্থানের দুই উপমুখ্যমন্ত্রীও বেছে নিয়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা রাজপুত দিয়া কুমারীকে উপমুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও প্রেমচাঁদ বেরোয়াকেও বসানো হয়েছে এই পদে।

ভজন লাল শর্মা হলেন রাজস্থানের ভরতপুরের নেতা। সাঙ্গানের থেকে এবার বিধানসভা ভোটে বিপুল ব্যবধানে জিতেছেন। আরএসএসের ঘনিষ্ঠ এই নেতাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি রাজস্থানে কৌশলগত পদক্ষেপ করল বলেই মনে করা হচ্ছে।

শুধু তা নয়, হিন্দিবলয়ের তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই করতে মোদী-অমিত শাহদের বৃহত্তর সামাজিক কারিগরীর চেষ্টাও চোখে পড়ার মতই।

গত রবিবার ছত্তীসগড়ে বিজেপি বিধায়ক দলের বৈঠক ডেকে আদিবাসী নেতা বিষ্ণু দেও সিংকে নেতা নির্বাচিত করা হয়েছে। বিষ্ণু দেও মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তার পর সোমবার মধ্যপ্রদেশে পরিষদীয় দলের বৈঠক ডেকে অনগ্রসর শ্রেণি তথা ওবিসি নেতা মোহন যাদবকে নেতা নির্বাচিত করা হয়েছে। শিবরাজকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। এবার রাজস্থানে এক ব্রাহ্মণ নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল। অর্থাৎ আদিবাসী, অনগ্রসর এবং ব্রাহ্মণ এই তিন জাতির প্রতিনিধিত্বই হিন্দিবলয়ে কৌশলে তুলে ধরার চেষ্টা হল বলে মনে করা হচ্ছে।

ভজনলাল রাজ্য রাজনীতিতেও যে খুব ওজনদার নেতা ছিলেন এমন নয়। বসুন্ধরা জমানায় তেমন কোনও গুরুত্বও তিনি পাননি। কিন্তু গত পাঁচ বছরে রাজনীতিতে ক্রমশ উত্থান হতে থাকে তাঁর। সঙ্ঘ পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই হতে পারে তার অন্যতম কারণ।

এই প্রথম বার রাজস্থানের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন ভজন লাল। সাঙ্গানের থেকে তাঁকে প্রার্থী করার পর কংগ্রেস বহিরাগত হলে প্রচারও করেছিল তাঁর বিরুদ্ধে। অথচ সেই ‘বহিরাগতই’ এখন গোটা দেশের সামনে রাজস্থানের অন্যতম মুখ হয়ে উঠলেন। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে বড় রকমের খেলা দেখাল বটে বিজেপি।


```