Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

যিনি ৩ বার ফেল করেন, পড়ুয়াদের হয়ে কথা বলা তাঁর সাজে না, রাহুলকে আক্রমণ বিজেপির

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আদালতের নজরদারিতে তদন্ত দাবি করেন।

যিনি ৩ বার ফেল করেন, পড়ুয়াদের হয়ে কথা বলা তাঁর সাজে না, রাহুলকে আক্রমণ বিজেপির

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী।

শেষ আপডেট: 20 June 2024 19:19

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৃহস্পতিবার হাড়িকাঠে চাপানোর কিছুক্ষণের মধ্যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল বিজেপি। বিজেপির কথায়, যে লোক তিনবার ফেল করেন, তাঁর পড়ুয়াদের হয়ে কথা বলা সাজে না। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাহুল গান্ধী তিনবার ফেল করেছেন মানেই গুজরাত এবং মধ্যপ্রদেশের ছেলেমেয়েদের মেধা নিয়ে হেনস্তা করবেন।

রাহুল গান্ধী এর আগে এদিন বিজেপি এবং মোদীর দিকে অভিযোগ তুলে বলেন, প্রশ্নফাঁসের কেন্দ্রস্থল হচ্ছে গুজরাত ও মধ্যপ্রদেশ। তার জবাবে রাহুলকে উদ্দেশ করে পুনাওয়ালা বলেন, আপনার যদি পরীক্ষা নিয়ে কিছু বলার থাকত তাহলে সংক্ষেপে আপনি তা বলতে পারতেন। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী নিয়ে ব্যক্তিগত ঝাল মেটাতে আপনি এত বড় অভিযোগ তুলেছেন। আর প্রশ্নফাঁসের কেন্দ্রস্থল হচ্ছে কংগ্রেসের অশোক গেহলট শাসিত রাজস্থান।

বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেন, পড়ুয়াদের প্রতি কোনও অবিচার হতে দেবে না কেন্দ্রীয় সরকার। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে রাহুল গান্ধীর কী করার আছে, প্রশ্ন তুলেছেন তিনি। উনি এটা নিয়ে রাজনীতি করছেন। রাজস্থানে প্রশ্নফাঁস নিয়ে উনি তো একটি কথাও বলেননি।

ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আদালতের নজরদারিতে তদন্ত দাবি করেন। নিট এবং ইউজিসি-নেট পরীক্ষার ইস্যুতে ইয়েচুরি বলেন, ব্যাপম দুর্নীতি সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল। কী হয়েছিল তাতে? সিবিআইয়ের সব শক্তি, সব ক্ষমতা বিরোধী নেতাদের উপর। নিট পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ-র অবলুপ্তি ছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার দাবি তোলেন সিপিএম নেতা।

সিপিআই (এমএল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটি বলেছে, নিট পরীক্ষা পরিচালনায় যে ব্যাপক হারে দুর্নীতি দেখা গিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার বেসরকারিকরণের ক্ষেত্রে তা অনিবার্য। নিট তার সূচনালগ্ন থেকেই ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে ‘এক দেশ এক পরীক্ষা’ মডেলের ভ্রান্ত ধারণাকে সুস্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে, যেখানে ভিন্ন-ভিন্ন রাজ্য বোর্ড আঞ্চলিক প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ পাঠক্রম গ্রহণ করে থাকে। এনটিএ-র মাধ্যমে পরীক্ষা পরিচালনার অবসান ঘটাতে এবং বিশ্ববিদ্যালয়গুলো যাতে নিজেদের প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করতে পারে তার জন্য পার্টি লড়াই চালিয়ে যাবে।


```