Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাম বদলে গেল 'গয়া'র, প্রস্তাবে অনুমোদন বিহারের মন্ত্রিসভায়

বিহারের মন্ত্রী তথা গয়ার বিধায়ক প্রেম কুমার জানিয়েছেন, "দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তন করার পরিকল্পনা ছিল। শহরবাসীদের ভাবাবেগকে আঘাত না করেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নাম বদলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।" 

নাম বদলে গেল 'গয়া'র, প্রস্তাবে অনুমোদন বিহারের মন্ত্রিসভায়

নাম বদল গয়ার (ছবি-গুগল)

শেষ আপডেট: 17 May 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: বিহারের প্রাচীন শহর এবং অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র গয়া। এই শহরের ঐতিহাসিক গুরুত্বও কম নয়। এবার তারই নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Bihar Government)। শুক্রবারই মন্ত্রিসভায় অনুমোদন মিলেছে। গয়ার (Gaya) নতুন নাম কী দেওয়া হল।

শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। গতকালই সিদ্ধান্ত নেওয়া হয়ছে, গয়ার নতুন নাম হল 'গয়া জি' (Gaya Ji)। বিহারের মন্ত্রী তথা গয়ার বিধায়ক প্রেম কুমার জানিয়েছেন, "দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তন করার পরিকল্পনা ছিল। শহরবাসীদের ভাবাবেগকে আঘাত না করেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নাম বদলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।" 

 

বিহারের (Bihar) অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, "এই শহরের পৌরাণিক, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বকে প্রাধান্য দিয়েই গয়ার নাম বদলে 'গয়া জি' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

গয়া হল হিন্দু ও বৌদ্ধদের তীর্থক্ষেত্র। গয়া থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে রয়েছে বুদ্ধগয়া (Bodh Gaya)। সেখানেই বোধি বৃক্ষের নিচে জ্ঞানলাভ করেছিলেন গৌতম বুদ্ধ। অন্যদিকে, বিষ্ণুপদ মন্দিরও আছে গয়ায়। এই মন্দিরের আবাসস্থল ভগবান বিষ্ণুর উদ্দেশে নিবেদিত। এখানে বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে বলেও দাবি করা হয়।

রামায়ণ (Ramayana) ও মহাভারতেও (Mahabharat) বিহারের দ্বিতীয় বৃহত্তম শহর গয়ার উল্লেখ আছে। রামায়ণে উল্লেখ রয়েছে, রামচন্দ্র স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে গয়ায় দশরথের পিণ্ডদান করতে এসেছিলেন। মহাভারতে গয়াকে 'গয়াপুরী' নামে উল্লেখ করা হয়েছে।

হিন্দুপুরাণ মতে, 'বায়ুপুরাণ' থেকে গয়া (Gaya) নামটির উৎপত্তি হয়েছে। গয়াসুর নিজের শরীরকে দেবতাদের মতো পবিত্র করতে এখানেই তপস্যা করেছিলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বর দেন, গয়াসুরকে দর্শন করলেই স্বর্গে যাওয়া যাবে। ফলে পাপ-অন্যায় করলেও গয়াসুরের দর্শনে স্বর্গে যেতে বাধা থাকে না। ভির বাড়তে থাকে স্বর্গে।  অবশেষে বিষ্ণুর কৌশলে সমস্যার সমাধান হয়। গয়াসুর ইচ্ছে প্রকাশ করেন, তাঁর দেহের উপর তৈরি ভূমিতে পিণ্ডদান করলে যেন স্বর্গে যেতে পারেন। বিষ্ণু ইচ্ছেপূরণ করেন। গয়াসুর মাটিতে শুয়ে পড়লে তাঁর উপর পবিত্রভূমি তৈরি হয়, যার নাম দেওয়া হয় গয়া।

প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ও পর্যটক গয়ায় আসেন।  আত্মার শান্তি কামনা করে পিণ্ডদান করা হয়। পর্যটকদের গয়া হয়েই বুদ্ধগয়া যেতে হয়। 


```