Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Bihar Poll 2025: মোদীর 'কাট্টা সরকার' বনাম লালুর 'তাওয়া রুটি', বিহারে ভোট প্রচারে কথার ফুলঝুরি

বিহারে 'কাট্টা' বলা হয় হাতে তৈরি বেশি বন্দুককে। ‌মুঙ্গেরের গঙ্গার চরকে কাট্টা তৈরির শিল্প তালুক বলা হয়ে থাকে। ‌ সেখান থেকে বিহার তো বটেই, বহু রাজ্যেই দুষ্কৃতীদের হাতে কাট্টা সরবরাহ করা হয়ে থাকে।‌ প্রধানমন্ত্রী মোদী বিহারে প্রচারে গিয়ে লালু প্রসাদ রাবড়ি দেবীর বিশ বছর আগে সরকারকে কখনও জঙ্গলরাজ তো কখনও কাট্টা সরকার বলছেন।

Bihar Poll 2025: মোদীর 'কাট্টা সরকার' বনাম লালুর 'তাওয়া রুটি', বিহারে ভোট প্রচারে কথার ফুলঝুরি

লালু প্রসাদ যাদব এবং নরেন্দ্র মোদী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 November 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: বিহারের মানুষ আর‌‌ 'কাট্টা সরকার' চায় না। প্রথম দফার ভোটে রাজ্যের মানুষ এমন ঝটকা দিয়েছে যে বিরোধীদের ঘুম উড়ে গেছে। ‌

শনিবার উত্তর বিহারের সীতামারির সভায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, আরজডি সুপ্রিমো‌ লালু প্রসাদ যাদবের বক্তব্য, এবার তাওয়ার রুটি উল্টে দেবে মানুষ। ‌মানুষ পোড়া রুটি খেতে পছন্দ করেন না।‌ এনডিএ-র কুড়ি বছরের জমানায় বিহার পুড়ে ছারখার হয়ে গেছে।

বিহারে 'কাট্টা' বলা হয় হাতে তৈরি দেশি বন্দুককে। ‌মুঙ্গেরের গঙ্গার চরকে কাট্টা তৈরির শিল্প তালুক বলা হয়ে থাকে। ‌ সেখান থেকে বিহার তো বটেই, বহু রাজ্যেই দুষ্কৃতীদের হাতে কাট্টা সরবরাহ করা হয়ে থাকে।‌ প্রধানমন্ত্রী মোদী বিহারে প্রচারে গিয়ে লালু প্রসাদ রাবড়ি দেবীর বিশ বছর আগে সরকারকে কখনও জঙ্গলরাজ তো কখনও কাট্টা সরকার বলছেন।

লালু প্রসাদ রাবড়ি দেবীর জমানাকে প্রধানমন্ত্রী এর আগে ক্রুরতা বা নিষ্ঠুরতা, কাটুয়া বা তিক্ততা এবং কুশাসন অর্থাৎ অপশাসন এবং দুর্নীতির সঙ্গে তুলনা করেছেন। প্রথম দফার ভোটের দিন প্রধানমন্ত্রী বাকি আসন গুলির মধ্যে দুটি জেলায় সভা করেন। ‌শনিবার তাঁর তিনটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। বিরোধীদের জোট তথা গঠবন্ধনকে বিদ্রুপ করে প্রধানমন্ত্রী 'লটবন্ধন' বা লাঠিধারীদের জোট বাঁধা বলেছেন। এই কথার মধ্য দিয়েও প্রধানমন্ত্রী লালু রাবড়ির জমানাকে হিংসার রাজত্ব বলে তুলে ধরছেন।

লালু প্রসাদ রাবড়ি দেবীরা এবারের নির্বাচনে প্রার্থী নন।‌ প্রার্থী নন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী লালু প্রসাদ পুত্র তেজস্বী। অথচ, প্রধানমন্ত্রী মোদী লাগাতার আক্রমণ করে চলেছেন দু দশক আগের আরজেডি সরকারকে।‌ বিজেপি সূত্রের খবর দলকে মোদীর পরামর্শ লালু প্রসাদ রাবড়ি দেবীর জমানার অন্ধকার দিনগুলি মানুষকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন।‌

প্রধানমন্ত্রীর এই কৌশল বুঝতে পেরে আরজেডিও হাত গুটিয়ে থাকেনি। অসুস্থ লালু প্রসাদ প্রচারে দৌড়ঝাঁপ করতে পারছেন না।‌ তাঁর দল পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এর একগুচ্ছ ভিডিও বার্তা প্রকাশ করেছে। তার মধ্যে একটিতে লালু প্রসাদকে বলতে শোনা যাচ্ছে, বিহারে এবার তাওয়ার রুটি উল্টে দেওয়ার পালা।‌ লালু বলছেন, রুটি উল্টে না দিলে পুড়ে যাবে। মানুষ এটা ভালই বোঝেন। তাঁর কথায়, বিহারে এবার নতুন সরকার ক্ষমতায় আসতে চলেছে। একই সুরে প্রধানমন্ত্রীকে নিশানা করে লালু পুত্র তেজস্বী বলেছেন নরেন্দ্র মোদী প্রতিবাদ নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝান। এবার বিহারের মানুষ ভুল করবে না।‌ নতুন সরকার সময়ের অপেক্ষা মাত্র। ‌


```