Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সরকারি কর্মীকে অপহরণ, এটিএমের পিন চাইতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নর্দমায়! পালালেন আধিকারিক

উদয় প্রাণের ভয়ে যখন পিন দিতে যাচ্ছেন, ঠিক সেই মসয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। সবাইকে নিয়ে রাস্তার পাশে একটি নর্দমায় পড়ে যায় সেটি। 

সরকারি কর্মীকে অপহরণ, এটিএমের পিন চাইতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নর্দমায়! পালালেন আধিকারিক

শেষ আপডেট: 19 December 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: বরাতজোর আর কাকে বলে! গাড়ি নিয়ে বাড়িতে ফেরার সময়েই দুষ্কৃতীদের খপ্পরে পড়েছিলেন সরকারি কর্তা। তাঁরই গাড়িতে ঢুকে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে গাড়ি সমেত তাঁকে অপহরণ করেছিল তারা। মাথায় বন্দুক ঠেকিয়ে ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল। টাকা তুলে নেওয়ার জন্য এটিএম কার্ডের পিনও চাওয়া হয়েছিল। তখনই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। ঝামেলার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নর্দমায় পড়ে যায় গাড়ি। সেই সুযোগেই পালালেন অপহৃত সরকারি কর্তা। 

ঘটনাটি বিহারের। উদয় কুমার উজ্জ্বল নামে ওই ব্যক্তি রাজ্য সরকারের একজন পদস্থ কর্তা। বৈশালী জেলার শিক্ষা দফতরের আধিকারিক তিনি। শনিবার রাতে নিজের গাড়িতে করে হাজীপুর থেকে পাটনায় বাড়িতে যাচ্ছিলেন উদয়। সোনপুরের কাছে যখন তিনি হাজীপুর-ছাপড়া হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন, সেই সময় ৬ জন দুষ্কৃতী এসে তাঁর গাড়ি দাঁড় করায়। তারা চালককে বেধড়ক মেরে গাড়ি থেকে ফেলে দেয়। তারপর গাড়ি সমেত উদয়কে নিয়ে পালাতে শুরু করে। 

ততক্ষণে উদয় বুঝে গেছেন, তাঁকে অপহরণ করা হয়েছে। এরপর তাঁকে মুক্তি দেওয়ার জন্য ৫ কোটি টাকা দাবি করে দুষ্কৃতীরা। তারপর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার জন্য তাঁর কাছ থেকে এটিএম কার্ডের পিন নম্বর চাওয়া হয়। উদয় প্রাণের ভয়ে যখন পিন দিতে যাচ্ছেন, ঠিক সেই মসয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। সবাইকে নিয়ে রাস্তার পাশে একটি নর্দমায় পড়ে যায় সেটি। 

সেই সুযোগ কাজে লাগিয়েই সেখান থেকে পালন উদয়। তাঁর চালক আগেই পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ এসে উদয়কে উদ্ধার করে। তাঁর গাড়িটিও তোলা হয়েছে নর্দমা থেকে। তবে দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি এখনও।

ঘটনায় একটি এফআইআর দায়ের করেছেন উদয়। অপহরণকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। 


```