Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কালা জাদুর 'রীতি', গলা কেটে খুন করে পোড়ানো হল বৃদ্ধের দেহ! বিহারে মারাত্মক ঘটনা

গত ১৩ মার্চ থেকে যুগল যাদব নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। মদনপুর থানায় এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছিল।

কালা জাদুর 'রীতি', গলা কেটে খুন করে পোড়ানো হল বৃদ্ধের দেহ! বিহারে মারাত্মক ঘটনা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: কুসংস্কারে আচ্ছন্ন হয়ে খুন? বিহারে (Bihar) এমন ঘটনা ঘটেছে তাতে এই প্রশ্নই উঠেছে। ৬৫ বছরের এক বৃদ্ধের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে ঔরঙ্গাবাদ থেকে। পুলিশ জানিয়েছে, গলা কাটার পর বৃদ্ধের দেহ পোড়ানোও হয়। মনে করা হচ্ছে কালা জাদুর (Black Magic) রীতি মেনে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় এক তান্ত্রিকের খোঁজ শুরু করেছে পুলিশ। 

গত ১৩ মার্চ থেকে যুগল যাদব নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। মদনপুর থানায় এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছিল। তারপর থেকেই পুলিশ যুগলের খোঁজে তদন্ত শুরু করে। কয়েকদিন পর জানা যায়, ব্যাঙ্গার নামক গ্রামে হোলিকা দহন হয়েছিল। সেই জায়গা থেকে কয়েকটি মানুষের হাড় মিলেছে। ওগুলি যে যুগলের সেটাই সন্দেহ হয়েছিল পুলিশের। সেই প্রেক্ষিতে কুকুর নিয়ে ঘটনাস্থলে যায় তাঁরা। 

হোলিকা দহনের স্থান থেকে কুকুররা পুলিশকে একজনের বাড়িতে নিয়ে যায়। জানা যায়, ওই ব্যক্তি তান্ত্রিক। তবে তাঁকে বাড়িতে পায়নি পুলিশ। জিজ্ঞাসাবাদের পর সন্দেহ আরও দৃঢ় হওয়ায় ওই তান্ত্রিকের চার আত্মীয়কে গ্রেফতার করে তাঁরা। পরে জেরায় তাঁরা স্বীকার করেছে, যুগলকে অপহরণ করে খুন করেছে তাঁরা। কালা জাদুর একটি রীতির কারণেই এই কাজ করা হয়েছে।

পুলিশ জেনেছে, সুধীর পাসওয়ান নামের এক ব্যক্তির কথায় এই কাজ করা হয়েছে। তাঁর সন্তান হচ্ছিল না। সন্তানের আশাতেই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি। জেরায় ওই তান্ত্রিকের আত্মীয়রা এও জানিয়েছে, এর আগেও এক কিশোরকে তাঁরা খুন করেছিল এবং তার দেহ স্থানীয় এক কুয়োয় ফেলে দিয়েছে। বয়ান শুনে পুলিশ সুধীর নামের ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে। 


```