Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েতে নাচতে এসেছিল দল বেঁধে, টাকা না পেয়ে কনের সামনে থেকে তুলে নিয়ে চলে গেল খোদ বরকেই

বিয়েবাড়িতে কারও সঙ্গে কথা কাটাকাটির জেরে মার খান মুস্কান কিন্নর নামের এক নৃত্যশিল্পী। সেই থেকেই চরম আকার নেয় গণ্ডগোল।

বিয়েতে নাচতে এসেছিল দল বেঁধে, টাকা না পেয়ে কনের সামনে থেকে তুলে নিয়ে চলে গেল খোদ বরকেই

মণ্ডপ থেকে অপহৃত পাত্র

শেষ আপডেট: 26 May 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে বাড়িতে বাজছে সানাই। গমগম করছে অতিথিরা। সাত পাক ঘুরে বিয়ে সম্পন্ন করলেন বর-কনে। এরপরই ঘটল অঘটন। দাবি মতো টাকা না পেয়ে মণ্ডপ থেকেই বরকে অপহরণ করল নর্তকের দল (Groom kidnapped from mandap)। বিহারের এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) গোপালগঞ্জ জেলার দিঘওয়া দুবৌলি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য 'লন্ডা নাচ পার্টি' নামের একটি দলকে ভাড়া করা হয়েছিল। নাচ চলাকালীনই হঠাৎ গান-বাজনা বন্ধ হয়ে যায়। উপস্থিত অতিথিদের কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে নর্তকের দল। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিয়ের আসর থেকে বরকে তুলে নিয়ে যায় তারা।

কনের মা বিদ্যাবতী দেবী বলেন, 'আমরা নিজেদের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ একটি দল চড়াও হয়ে অতিথিদের মারতে শুরু করেন। পাত্রকেও অপহরণ করে নিয়ে যায়। গয়না-সহ বহু জিনিস লুট করে নিয়ে গিয়েছে।'  

পুলিশ সূত্রে খবর, অপহৃত যুবকের নাম সোনুকুমার শর্মা। বিয়েবাড়িতে কারও সঙ্গে কথা কাটাকাটির জেরে মার খান মুস্কান কিন্নর নামের এক নৃত্যশিল্পী। সেই থেকেই চরম আকার নেয় গণ্ডগোল। পরিবারের অভিযোগ, বিয়েবাড়িতে ভাঙচুর করে তাঁরা। ভাঙা হয় চেয়ার, টেবিল, পাখা। এমনকি গয়না ছিনতাইয়ের অভিযোগও উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিয়ে সেরে নৈশভোজের পর বর কনে তাঁদের আসনে এসে বসলে পরিবারের তরফে নৃত্যশিল্পীদের নাচের অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা যে টাকা দাবি করেছিলেন, না পাওয়ায় শুরু হয় বচসা। যা শেষপর্যন্ত হাতাহাতিতে পৌঁছায়। সেই রাতেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বরের তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় ন'ঘণ্টা পর সোনুকুমারের খোঁজ পাওয়া যায়। বিয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি নির্জন জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাঁকে। সুস্থভাবেই পাওয়া গিয়েছে যুবককে। এরপর বিয়ের বাকি অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তবে জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এমন ঘটনা, সহজে ভুলতে পারছেন না নব দম্পতি। 


```