Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Bihar Election Result 2025: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রশান্তর দলের প্রার্থীর

কুড়মুড়ি গ্রামের বাসিন্দা, পেশায় অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক চন্দ্রশেখর এলাকার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন।

Bihar Election Result 2025: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রশান্তর দলের প্রার্থীর

চন্দ্রশেখর সিং।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 November 2025 08:01

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের ফলে কার্যত ভরাডুবি হয়েছে এক কালের ‘ভোট-কুশলী’ প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির। একটি আসনও পায়নি নতুন দলটি। সেই হতাশার আবহেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জন সুরাজের তরাই কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের। বয়স হয়েছিল ৬৩।

নির্বাচন কমিশনের হিসেবে, তরাই আসনে চন্দ্রশেখরের ঝুলিতে এসেছে মাত্র ২,২৭১টি ভোট। একই কেন্দ্রে বিজেপির প্রতীকে জয় পেয়েছেন বিশাল প্রশান্ত।

দল সূত্রে খবর, ৩১ অক্টোবর প্রচারের মধ্যেই প্রথম বার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল চন্দ্রশেখরের। তখন থেকেই তিনি পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার ফল প্রকাশের পরে বিকেল ৪টা নাগাদ দ্বিতীয় বার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

কুড়মুড়ি গ্রামের বাসিন্দা, পেশায় অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক চন্দ্রশেখর এলাকার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। অরাজনৈতিক পরিবার থেকে এসেও প্রশান্ত কিশোরের কাজে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে নামেন তিনি। এলাকার মানুষের বিশ্বাস, সেই সম্মান এবং গ্রহণযোগ্যতার জোরেই তাঁকে প্রার্থী করেছিল জন সুরাজ।

মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যেরা পটনা থেকে আরার উদ্দেশে রওনা হয়েছেন। গ্রামে নেমেছে শোকের ছায়া, স্তব্ধ জন সুরাজের শিবিরও। ফলাফল ও মৃত্যুর যুগল ধাক্কায় দলের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেই জানা যাচ্ছে।


```