Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

লালুপ্রসাদ যাদবের এত বালবাচ্চা পয়দা করার দরকার কী ছিল, উপহাস নীতীশের

১৫ বছর ধরে স্বামী-স্ত্রীর সরকার বিহারকে খাদে ফেলে দিয়েছে

লালুপ্রসাদ যাদবের এত বালবাচ্চা পয়দা করার দরকার কী ছিল, উপহাস নীতীশের

নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। ফাইল ছবি।

শেষ আপডেট: 20 April 2024 17:39

দ্য ওয়াল ব্যুরো: 'লালুপ্রসাদ যাদবের এত বালবাচ্চা পয়দা করার দরকার কী ছিল?' এই ভাষাতেই বিহারে এক নির্বাচনী জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদকে উপহাস করলেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিছুদিন আগেই বিহারে নীতীশের দল জেডিইউ এবং 'গরিবোঁ কা মসিহা' লালুর মধুচন্দ্রিমার রাত কেটে গিয়েছে। গেরুয়া পাল তোলা জাহাজের নতুন সওয়ারি নীতীশ কুমার তাই পুরনো বন্ধু লালুর নৌকা ফুটো করতে আদাজল খেয়ে নেমেছেন। বিহারের কাটিহার জেলার দুমরিয়ায় লোকসভা নির্বাচনের প্রচার জনসভায় নীতীশ বলেন, ৯টি সন্তানের জন্ম দেওয়ার কোনও দরকার ছিল লালু-রাবড়ি দেবীর?

এনডিএ সমর্থিত জেডিইউ প্রার্থীর হয়ে কাটিহারে প্রচারে গিয়েছিলেন নীতীশ। সেখানে তিনি বলেন, লালুপ্রসাদ যাদব নে বহুত বচ্চে পয়দা কর দিয়ে। ইতনা নহি করনা চাহিয়ে। ইন সব বাতোঁ কা ধ্যান রখনা চাহিয়ে থা। মুখ্যমন্ত্রী আরও বলেন, পতি-পত্নীর সরকার ১৫ বছর ধরে বিহারকে খন্দে ফেলে দিয়েছেন। মুসলমানদেরও কিছু জোটেনি। বিজেপির সঙ্গে মিলে তাঁর সরকার রাজ্যের জন্য বহু কিছু করেছে বলে দাবি করেন নীতীশ।

লালুপ্রসাদের পরিবারতান্ত্রিক রাজনীতিকে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার। তিনি বলেন, লালু প্রথমে তাঁর স্ত্রীকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে পিছন থেকে সরকার চালাতেন। তারপর গদি ওলটানোর পর দুই ছেলেকে রাজনীতির হাতেখড়ি দেন। এখন দুই মেয়েকেও ক্ষমতার চেয়ারে টেনে তোলার চেষ্টা করছেন। একটা পরিবারই একটা দলের মাথা। সব কিছুই তারাই ঠিক করে।

আরজেডি মুসলিমদের জন্য কিছুই করেনি এই তোপ দেগে নীতীশ আরও বলেন, ভোট নেওয়ার জন্য মুসলমানদের অবশ্য করে ঠকিয়েছেন লালু। কিন্তু, এখন সময় বদলেছে। কেন্দ্র ও রাজ্য হাত মিলিয়ে কাজ করছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনের জন্য মানুষ যেন এনডিএ প্রার্থীদের ভোট দেন সেই আর্জি জানান বিজেপির শরিক দলের এই নেতা। প্রসঙ্গত, আর এক সপ্তাহ পরেই আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কাটিহারে।


```