Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিয়েতে নারাজ প্রেমিকের উপর অ্যাসিড হামলা করালেন প্রেমিকা, পরে গ্রেফতার

প্রেমিককে উচিত শিক্ষা দিতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা ভাবেন প্রেমিকা।

বিয়েতে নারাজ প্রেমিকের উপর অ্যাসিড হামলা করালেন প্রেমিকা, পরে গ্রেফতার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 December 2023 10:13

দ্য ওয়াল ব্যুরো: বিয়েতে রাজি হননি প্রেমিক। বাড়ির দেখা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তাঁর। সেই রাগেই তাঁর উপর অ্যাসিড হামলা করালেন প্রেমিকা! এমনই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিহারের বৈশালীর এক তরুণীকে। জানা গিয়েছে, ওই যুবকের শরীরের অনেকটা অংশ ঝলসে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ২২ বছরের ওই তরুণকে

তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছেন সেই প্রেমিকাকে। তাঁর বয়স ২৪ বছর। তবে যে এই অ্যাসিড হামলা করেছে, তাকে এখনও খুঁজে পায়নি পুলিশ। জেরার সময় তরুণী বলেন, “প্রেমিক তাঁকে বিয়ে করতে রাজি হননি। উল্টে বাড়ির লোকের দেখা অন্য মেয়ের সঙ্গে বিয়ে করছেন। এরপরই তিনি প্রেমিককে উচিত শিক্ষা দিতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা ভাবেনসেইমতোই বাকি কাজ করেন তিনি।

ইতিমধ্যেই আক্রান্ত তরুণের বয়ান নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, তিনি গাড়ি চালানপাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়েছে। তিনি বিবাহিত। কিন্তু বর্তমানে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে থাকছেন। সম্প্রতি তরুণকে তিনি বিয়ে করতে চান। এদিকে ছেলের বাড়ি আগে থেকেই অন্য জায়গায় তাঁর বিয়ে ঠিক করে ফেলেনএরপর থেকেই প্রেমিকের উপর রাগে ফুঁসছিলেন তরুণী।

অভিযোগ, ঘটনার দিন প্রেমিককে ফোন করে দেখা করতে বলেন ওই তরুণী। প্রেমিকার কথা মেনে দেখাও করতে যান তিনি। সেখানে বারবার ওই তরুণী প্রশ্ন করেন, “আমাকে বিয়ে করবে না তো?” জবাবে প্রেমিক কিছু না বলে বেরিয়ে আসেন। আর সেখান থেকে বেরিয়ে আসার পথেই এই অ্যাসিড হামলা হয়। একজন তাঁর উপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এমনটাই জানিয়েছেন অভিযোগকারী ওই তরুণ।

বৈশালি জেলার পুলিশ সুপার রবিরঞ্জন কুমার বলেন, “অভিযোগকারীর বয়ান অনুযায়ী, হামলাকারীকে তিনি চিনতে পারেননি। তবে তাঁর তখনই মনে হয়, এই ঘটনায় তাঁর প্রেমিকা জড়িত।অভিযোগ পেয়েই ওই তরুণীকে তুলে আনে পুলিশ। সূত্রে খবর, জেরার সময় অভিযুক্ত প্রেমিকা নিজের দোষ স্বীকার করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে আততায়ীর খোঁজ এখনও মেলেনি।


```