Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আমলা পদে কেন্দ্রের বড়সড় ঝাঁকুনি! নতুন রাজস্ব সচিব হলেন মোদীর অতিরিক্ত সচিব

অর্থ মন্ত্রকের পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রকের সচিবদেরও বদল করা হয়েছে।

আমলা পদে কেন্দ্রের বড়সড় ঝাঁকুনি! নতুন রাজস্ব সচিব হলেন মোদীর অতিরিক্ত সচিব

অরবিন্দ শ্রীবাস্তব।

শেষ আপডেট: 18 April 2025 20:32

দ্য ওয়াল ব্যুরো: আমলা পদে বড়সড় ঝাঁকুনি দিল কেন্দ্র (Central Government,)। একসঙ্গে রদবদল ঘটানো হল একাধিক দফতরে। প্রধানমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব অরবিন্দ শ্রীবাস্তবকে এবার রাজস্ব সচিবের দায়িত্বও দেওয়া হল।

অর্থ মন্ত্রকের পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রকের সচিবদেরও বদল করা হয়েছে। যদিও কেন্দ্রের দাবি, সবটাই রুটিন বদলি। এর মধ্যে অন্য মানে খোঁজা অর্থহীন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, অর্থ মন্ত্রকের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহণ, মন্ত্রিসভার সচিবালয়, সংস্কৃতি মন্ত্রণালয়-সহ একাধিক দফতরের সচিব বদল করা হয়েছে।

অরবিন্দ শ্রীবাস্তব ১৯৯৪ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইএএস অফিসার। প্রধানমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিবের পাশাপাশি এখন থেকে তিনি রাজস্ব বিভাগের সচিবের দায়িত্বও পালন করবেন। একইভাবে ব্যয় বিভাগের সচিব মনোজ গোভিলের জায়গায় আনা হয়েছে বিমান পরিবহণ সচিব ভুমলুনমাং ভুয়ালনামকে। মনোজ সামলাবেন মন্ত্রীসভার সচিবালয়ের সমন্বয় সচিবের দায়িত্ব।

বর্তমানে রাজস্ব বিভাগে অতিরিক্ত সচিব বিবেক আগরওয়ালকে পাঠানো হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব নিযুক্ত পদে আনা হয়েছে আইএএস অফিসার সন্তোষ কুমার সারঙ্গিকে। 


```