Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরাখণ্ডে বিপর্যয়ে ভাগীরথী নদীর গতিপথ বদল, বিশাল অস্থায়ী ঝিল বড় বিপদের শঙ্কা বাড়াচ্ছে

অতিভারী বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে রাজ্যের ধারালির হর্ষিল নামের এলাকায় প্রকৃতির নয়া লীলায় উদ্বেগ দেখা দিয়েছে। ভাগীরথী নদীর গতিপথেই বদল এনে দিয়েছেন বরুণদেব। 

উত্তরাখণ্ডে বিপর্যয়ে ভাগীরথী নদীর গতিপথ বদল, বিশাল অস্থায়ী ঝিল বড় বিপদের শঙ্কা বাড়াচ্ছে

গভীর ঝিলে রূপান্তরিত হয়ে গিয়েছে নদী।

শেষ আপডেট: 9 August 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে তাণ্ডবনৃত্য দেখানোর পর ফের নতুন রূপে দেখা দিল প্রকৃতি। অতিভারী বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে রাজ্যের ধারালির হর্ষিল নামের এলাকায় প্রকৃতির নয়া লীলায় উদ্বেগ দেখা দিয়েছে। ভাগীরথী নদীর গতিপথেই বদল এনে দিয়েছেন বরুণদেব। গতকাল পর্যন্ত ভাগীরথী যে পথে এগচ্ছিল, আজ সেই হর্ষিল এলাকাতেই একটি গভীর ঝিলে রূপান্তরিত হয়ে গিয়েছে নদী। নদীর গতিধারার এই হঠাৎ খামখেয়ালিপনায় সেনা শিবিরই শুধু বিপন্ন নয়, গোটা এলাকার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

হর্ষিলের কাছে এসে ভাগীরথীর গতিমুখ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টি ও পাহাড় থেকে ধসে গড়িয়ে পড়া পাথরের চাঁই ও কাদামাটিতে চাপা পড়ে গিয়েছে নদীর ধারাপথ। এই বাধার মুখে পড়ে ঘুরে গিয়েছে ভাগীরথীর মুখ। এই বাধার মুখে পড়ে হর্ষিলে দেখা দিয়েছে প্রায় ৩ কিমি লম্বা একটি জলাধার বা অস্থায়ী ঝিল।

যেখানে কয়েকদিন আগেও সেনাদের শিবির ছিল তা আজ ঝিলের তলায়। পাহাড় থেকে খসে পড়া ধ্বংসস্তূপ প্রাকৃতিক বাঁধের মতো ভাগীরথীর চলার পথ আটকে রেখেছে। নদীর মাঝেই তা গজিয়ে উঠেছে বাধা পেয়ে। যার ফলে এই অস্থায়ী জলাধার বা ঝিলেই এখন নদীর জল উজানপথে এসে জমা হচ্ছে। তাতেই দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। এই ঝিলই গিলে খেয়েছে সেনা শিবির, ধারালি-হর্ষিল হাইওয়ে। যার ফলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।

সেনা ও ত্রাণ বন্টনকারী দল প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, তখন এই নতুন উৎপাতে আরও সঙ্কট দেখা দিয়েছে। নদীর জমা জলে জলস্তর হু-হু করে বাড়ছে এবং গোটা এলাকাকে গিলে খেতে চলেছে। এই জমা জল যে কোনও মুহূর্তে আরও বড় বিপদ ডেকে আনতে পারে উদ্বেগ প্রকাশ করছেন প্রকৃতি বিজ্ঞানীরা।

জলের চাপে এই পাথুরে বাঁধ যদি ভেঙে যায় তাহলে ফের বিরাট বিপদ ঘটে যাবে। এমনিতেই ধারালি, হর্ষিল বিপর্যস্ত হয়ে রয়েছে, তার উপর বাঁধ ভাঙলে জনজীবন একেবারে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে।


```