Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বেঙ্গালুরুতে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ব্যাডমিন্টন শিক্ষক! জেরায় দোষ স্বীকার

মেয়েটির বয়সের কথা মাথায় রেখে পকসো ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছে ওই ব্যক্তি।

বেঙ্গালুরুতে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ব্যাডমিন্টন শিক্ষক! জেরায় দোষ স্বীকার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 April 2025 20:20

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (Bengaluru) ১৬ বছরের ছাত্রীকে ধর্ষণের (rape) অভিযোগে গ্রেফতার (arrested) ৩০ বছর বয়সি ব্যাডমিন্টন শিক্ষক (badminton coach)। ফোনে ধর্ষিতা ওই কিশোরীর আপত্তিকর একটি ছবি চোখে পড়ে তার দিদিমার। তারপরই ঘটনাটি প্রকাশ্যে আসে, এমনটাই জানিয়েছে পুলিশ।

ক্লাস টেনের পরীক্ষা শেষ হওয়ার পর ওই কিশোরী (teenager) ঘুরতে যায় তার দিদিমার কাছে। পুলিশ (police) সূত্রে জানা গেছে, দিদিমার ফোন থেকে সে নিজের একটি আপত্তিকর ছবি পাঠায় তার প্রশিক্ষককে। সেই ছবির কথা জানতে পেরে তিনি মেয়েটির বাবা মা কে বিষয়টি জানান। মায়ের কাছে ওই কিশোরী স্বীকার করে যে বাড়তি ট্রেনিং সেশনের নাম করে গোপনে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতো।

বেঙ্গালুরুতে একা থাকার সুযোগে মাঝে মাঝেই নানা কারণে নিজের বাড়িতে নিয়ে যেত ওই প্রশিক্ষক। যৌন অত্যাচারের পর ওই কিশোরীকে মুখবন্ধ করে রাখার জন্য হুমকিও দিত। মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটায়, পুলিশে অভিযোগ জানায় ওই কিশোরীর বাবা-মা। তারপরই পুলিসজ গ্রেফতার করে ওই ব্যক্তিকে।

মেয়েটির বয়সের কথা মাথায় রেখে পকসো (POCSO) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছে ওই ব্যক্তি।

জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, নাবালকদের (minor) ওপর হওয়া ক্রাইমের সংখ্যা বাড়তেই থাকছে। শুধু ২০২২ সালেই ৪৭ হাজারেরও বেশি মামলা দায়ের হয়েছে পকসো ধারায়।

যে স্পোর্টস সেন্টারে প্রশিক্ষণ নিত ওই কিশোরী তাদের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পর, প্রশিক্ষক এবং সেফটি প্রোটোকল নিয়ে বিস্তারিত তথ্য সামনে আনতে হবে, এমনটাই দাবী উঠেছে সেখানে প্রশিক্ষণরত বাকি পড়ুয়াদের বাবা-মায়েদের তরফে।


```