Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

স্কুটির সঙ্গে সামান্য ধাক্কা! রাগের চোটে ডেলিভারি এজেন্টকে গাড়ি চাপা দিয়ে পিষে মারলেন দম্পতি, ভিডিও ভাইরাল

বেঙ্গালুরুর শ্রী রাম মন্দির এলাকায় সামান্য ধাক্কা লাগার পর রাগের বশে এক দম্পতি ইচ্ছাকৃতভাবে স্কুটি আরোহীকে চাপা দেন বলে অভিযোগ।

স্কুটির সঙ্গে সামান্য ধাক্কা! রাগের চোটে ডেলিভারি এজেন্টকে গাড়ি চাপা দিয়ে পিষে মারলেন দম্পতি, ভিডিও ভাইরাল

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 October 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে ঘটা এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যেখানে সামান্য বিবাদের জেরে এক ডেলিভারি এজেন্টকে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এটিকে একটি সাধারণ পথ দুর্ঘটনা বলে সাজানোর চেষ্টা করেছিলেন।

ঘটনাটি গত ২৫ অক্টোবর রাতে বেঙ্গালুরু দক্ষিণের শ্রী রাম মন্দির এলাকায় ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের স্কুটির সঙ্গে অভিযুক্তের গাড়ির সামান্য ঘষা লাগে। এই ঘটনায় গাড়ির একটি সাইড মিরর ভেঙে যায়।

দক্ষিণ বেঙ্গালুরুর ডিসিপি লোকেশ জগলাসুর জানান, এই সামান্য ঘটনায় গাড়ির চালক প্রচণ্ড ক্ষুব্ধ হন। রাগের বশে তিনি তাঁর গাড়িটি দ্রুত উল্টো দিকে ঘোরান এবং স্কুটিটিকে ধাওয়া করতে শুরু করেন।

এরপর রাত প্রায় সারে ১১টা নাগাদ, মনোজ শর্মা তাঁর গাড়ি দিয়ে স্কুটিটিকে ইচ্ছাকৃতভাবে পিছন থেকে সজোরে ধাক্কা মারেন। গাড়ির ধাক্কায় স্কুটি চালাচ্ছিলেন যে যুবকটি, তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর বন্ধু বরুণ গুরুতর আহত হন।

প্রাথমিকভাবে জেপি নগর ট্র্যাফিক পুলিশ এটিকে দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করলেও, তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। ফুটেজে স্পষ্ট দেখা যায়, ধাক্কাটি কোনও দুর্ঘটনা ছিল না, বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করেছে। অভিযোগ, ঘটনার পর এই দম্পতি মাস্ক পরে ঘটনাস্থলে ফিরে এসেছিলেন এবং গাড়ির ভেঙে যাওয়া অংশগুলি কুড়িয়ে নিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন।

রহস্য উদ্ঘাটিত হওয়ার পর, ট্র্যাফিক পুলিশ মামলাটি ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) এবং প্রমাণ লোপাট করার ধারায় পরিবর্তন করে। অভিযুক্ত মনোজ শর্মা এবং আরতিকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ এই ঘটনার আরও বিস্তারিত তদন্ত করছে।


```