Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'মাথায় হেলমেট কোথায়? ফিরে যাও', ডেলিভারি এজেন্টদের সবক শেখালেন ব্যক্তি, ভাইরাল ভিডিও  

ডেলিভারি এজেন্টদের শাসানির ভিডিও দেখে অনেকেই ব্যক্তির প্রশংসা করেছেন।

'মাথায় হেলমেট কোথায়? ফিরে যাও', ডেলিভারি এজেন্টদের সবক শেখালেন ব্যক্তি, ভাইরাল ভিডিও  

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 2 March 2025 10:15

দ্য ওয়াল ব্যুরো: ইলেকট্রিক বাইকে (Electric Bike) চেপে ব্যস্ত রাস্তায় হেলমেট (Helmet) ছাড়াই গাড়ির বিপরীত রাস্তার দিকে ছুটে যাচ্ছিলেন। সিগন্যালকে (Signal) পাত্তা না দিয়ে নিজেদের ইচ্ছেমতো বাইক চালাতে গিয়ে বিপদ বাড়ালেন দুই ডেলিভারি এজেন্ট (Delivery Agent)। বিষয়টি নজরে আসতেই এক ব্যক্তি ভিডিও করতে শুরু করেন এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। 

বেঙ্গালুরুর (Bengaluru) ডোড্ডানেকুন্ডি এলাকার ব্রেন অ্যাভালন অ্যাপার্টমেন্ট এলাকার ঘটনা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ডেলিভারি এজেন্টদের সরাসরি বলেন, "ফিরে যাও, হেলমেট নেই, ভুল রাস্তায় যাচ্ছ! তোমরা সুইগি ইন্সটামার্টের ডেলিভারি দিচ্ছ তো? এখনই সঠিক রাস্তায় ফিরে না গেলে অভিযোগ জানাব!" 

ডেলিভারি এজেন্টদের শাসানির ভিডিও দেখে অনেকেই ব্যক্তির প্রশংসা করেছেন। পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

একজন লেখেন, "এটা শুধু পেট্রোলের খরচ বাঁচানোর জন্য নয়। ভুল পথে গাড়ি চালানো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমাদের দেশে আর কোনো আশা নেই!"

আরেকজন লেখেন, "এরা বাইকগুলো যেখানে সেখানে খুশি ছেড়ে রেখে চলে যায়, পার্কিংয়ের ধার ধারে না।" আরেক ব্যক্তি লেখেন, "১০ মিনিটের ডেলিভারি পরিষেবার জন্য এই ডেলিভারি এজেন্টরা ট্রাফিক আইনকে উপেক্ষা করছে। এটা সড়ক নিরাপত্তার জন্য বড়সড় হুমকি!"

তবে অনেকেই ডেলিভারি এজেন্টদের উপরে থাকা প্রবল চাপের কথা উল্লেখ করেছেন। একজন লিখেছেন, "এভাবে সময়সীমা বেধে দেওয়া উচিত নয়। বেঙ্গালুরুর মতো শহরে ট্রাফিকের মধ্যে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া অসম্ভব।" এমন ঘটনার পর অনেকেই পুলিশের কড়া ভূমিকার দাবি জানিয়েছেন ও ডেলিভারি সংস্থাগুলোকেও সঠিক নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে।


```