Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সকালের ভরা এয়ারপোর্টে কর্মীকে কুপিয়ে খুন! প্রাক্তন স্ত্রীর 'প্রেমিক'-এর উপর ভয়াবহ প্রতিশোধ

যাত্রীদের আনাগোনার মাঝে কেউই খেয়াল করেননি, এক ব্যক্তি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন টার্মিনাল ওয়ানের পার্কিং লটে।

সকালের ভরা এয়ারপোর্টে কর্মীকে কুপিয়ে খুন! প্রাক্তন স্ত্রীর 'প্রেমিক'-এর উপর ভয়াবহ প্রতিশোধ

অভিযুক্ত রমেশ।

শেষ আপডেট: 29 August 2024 08:28

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সাতসকালে অন্যদিনের মতোই ঘুম ভাঙছিল বেঙ্গালুরু শহরের। ধীরে ধীরে ব্যস্ততা শুরু হচ্ছিল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরেও। যাত্রীদের আনাগোনার মাঝে কেউই খেয়াল করেননি, এক ব্যক্তি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন টার্মিনাল ওয়ানের পার্কিং লটে। এমন তো কতজনই করেন!

কিন্তু ঘণ্টাখানেক পরেই, বিমানবন্দরের এক কর্মী বেরিয়ে আসতেই এতক্ষণ বসে থাকা সেই ব্যক্তি হঠাৎই আক্রমণ করলেন সেই কর্মীকে। একেবারে অতর্কিতে। কেউ কিছু বোঝার আগেই সোজা গলায় বসালেন ধারালো অস্ত্রের কোপ। ঘটনাস্থলেই রক্তে ভেসে যান ওই কর্মী। মারা যান কিছুক্ষণেই। অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। জেরায় জানা যায়, প্রাক্তন স্ত্রীর সঙ্গে ওই বিমানবন্দরকর্মীর সম্পর্ক রয়েছে বলে সন্দেহে কর্মীকে খুন করে বসেছেন তিনি।
 

বেঙ্গালুরুর বিমানবন্দরের এই ঘটনায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ। তিনি ট্রলি অপারেটর হিসাবে কাজ করতেন। অভিযুক্তের নাম রমেশ। ২০২২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই ঘটে এই বিচ্ছেদ। তার পর থেকেই স্ত্রীর প্রেমিকের উপর প্রবল রাগ পুষে রেখেছিলেন তিনি।

ঘটনার কথা সামনে আসতেই, চমকে উঠেছেন সকলে। এত প্রতিশোধস্পৃহা! ধৃতের সন্দেহ ছিল, বিমানবন্দরে কর্মরত রামকৃষ্ণ নামের এই ব্যক্তির সঙ্গেই সম্পর্ক ছিল তাঁর স্ত্রীর। সেই প্রতিশোধ নিতে এর আগেও একাধিকবার রামকৃষ্ণকে খুন করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। এতদিন পরে সুযোগ পেয়ে, বিমানবন্দরে গিয়ে এই ঘটনা ঘটান।


```