Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বেঙ্গালুরুতে ভরা রাস্তায় মহিলাকে ধর্ষণের হুমকি, ছাড় পেলেন না মা-ও!

বেঙ্গালুরুতে ভরা রাস্তায় মহিলাকে ধর্ষণের হুমকি, ছাড় পেলেন না মা-ও!

শেষ আপডেট: 13 September 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: জোরে গাড়ির হর্ন দেওয়ায় বিরক্ত হয়ে এক মহিলা ও তাঁর মা'কে ধর্ষণের হুমকি দিল বেঙ্গালুরুর যুবক। ধর্ষণ করে মেরে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয়। 

একটি অটোয় চেপে বেঙ্গালুরুর কাথ্রিগুপ রোড দিয়ে যাচ্ছিল ওই যুবক। যে অটোতে সে ছিল, সেই অটো অতিরিক্ত দ্রুত গতিতে একটি গাড়িকে প্রায় মেরেই দিচ্ছিল। ভাগ্যের জোরে ধাক্কা লাগা থেকে বেঁচে যায়। তবে, গতি অতিরিক্ত থাকায় অন্যান্য আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারার উপদ্রব হয়। যার ফলে পিছন থেকে হর্ন দিতে দিতে এগোয় একটি গাড়ি। সেই গাড়িতে থাকা মহিলাদেরই পরে ধর্ষণের হুমকি দেয় যুবক। 

সম্প্রতি রেডিটে একটি পোস্ট শেয়ার করেন এক মহিলা। যাতে তিনি বিস্তারিত ঘটনাটি লেখেন। জানান, রাস্তায় তাঁর গাড়িকে আর একটু হলে ধাক্কা দিয়ে দিচ্ছিল একটা অটো। কপাল ভাল থাকায় সেটা হয়নি কিন্তু ওই অটোটা আরও কয়েকটা গাড়িতে ধাক্কা দিতে গেলে মহিলা হর্ন দিতে থাকে। অটোচালক এর ফলে যতোটা না রেগে যান তার চেয়ে কয়েকশো গুন বেশি চটেন যাত্রী। তখনই মহিলাদের সেভাবে কিছু না বলা হলেও সিগন্যালে গাড়ি দাঁড়াতেই শুরু হয় অকথ্য ভাষায় ভর্ৎসনা। 

গাড়ি চালক ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে লেখেন, 'অটোচালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ভুল করেছে সেটা বুঝে চুপ করে ছিল। কিন্তু যাত্রী ততক্ষণে শুরু করে দিয়েছে।' প্রথমে মহিলা ও তাঁর মা'কে নিষিদ্ধপল্লির বাসিন্দা বলে সম্বোধন করে সে। তারপর বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গির মাধ্যমে শ্লীলতাহানি করে। মহিলার মা'কেও ছাড়েনি সে। তাঁকেও অশ্লীল শব্দে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাতে থাকে। 

মহিলা জানান, এখানেই শেষ নয়, সিগন্যালে দাঁড়িয়ে গাড়ির দরজা খোলার ও কাচ ভেঙে দেওয়ার চেষ্টা করে যুবক। সেটা না পারলে আবার মহিলার সঙ্গে সহবাসের ইঙ্গিতও দেয়। মহিলা ঘটনাটির ভিডিও করলে সেই নিয়েও হুমকি দেয় যুবক। ভিডিও পোস্ট করলে মেরে ফেলার হুঁশিয়ারি দেওয়া হয়। পরিবারের সকলকে মেরে ফেলার কথা বলে যুবক।

বছর ২০-২১ এর যুবকের এই কাণ্ড দেখে তাজ্জব মহিলা। ঘটনায় ভয়ও পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জানান, ছোটো থেকে বেঙ্গালুরুর বাসিন্দা। কন্নড় ভাষা বলেন। যুবক আসলে বুঝতে পারেনি ওই মহিলা কন্নড় বোঝেন। নিজের জায়গায় এমন ঘটনার সম্মুখীন হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

মহিলার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে পদক্ষেপ করে পুলিশ। ঘটনায় দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য অটোচালককে গ্রেফতার করা হয়। তবে যে ধর্ষণের হুমকি দিয়েছিল তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। 


```