Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'হেনস্থার শিকার', আত্মহত্যার আগে ভিডিও পোস্ট বেঙ্গালুরুর যুবকের! নাম জড়াল বিজেপির

এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। ওই ভিডিওতে তাঁকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলেও দাবি করে গেছেন ব্যক্তি। 

'হেনস্থার শিকার', আত্মহত্যার আগে ভিডিও পোস্ট বেঙ্গালুরুর যুবকের! নাম জড়াল বিজেপির

নিহত যুবক

শেষ আপডেট: 18 April 2025 17:17

দ্য ওয়াল ব্যুরো: একাধিকজন তাঁকে হেনস্থা করেছেন। তাঁদের মধ্যে রয়েছে বিজেপি নেতাও (BJP Leader)! ভিডিয়ো পোস্ট করে এমনই অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর (Bengaluru) এক যুবক। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। ওই ভিডিওতে তাঁকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলেও দাবি করে গেছেন ব্যক্তি। 

প্রবীণ গৌড়া বেলুর নামের ওই যুবক বিজেপি নেতা সহ ৬ জনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে গেছেন। যুবকের দাবি, গত দু’মাস ধরে স্থানীয় বিজেপি নেতা মুনিরাজু গৌড়া, কাউন্সিলর ভাগ্যাম্মা, তাঁর স্বামী শ্রীনিবাস তাঁকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছেন। তাঁকে বারংবার আত্মহত্যার প্ররোচনা দিয়ে গেছেন। তাই আর সহ্য করতে না পেরে তিনি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন বলে জানিয়ে গেছেন প্রবীণ। 

নিজের ঘর থেকেই প্রবীণের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কয়েক দিন আগেই টাকা-পয়সা নিয়ে আলোচনার জন্য প্রবীণকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন বিজেপি নেতা মুনিরাজু। সেখানে বাকি দুজনও উপস্থিত ছিলেন। সেটাই তাঁদের সকলের শেষ সাক্ষাৎ ছিল। ওখানে প্রবীণকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

এদিকে আত্মহত্যার আগে ভিডিও পোস্ট করে প্রবীণ স্পষ্ট করে আরও বেশ কয়েকজনের নাম বলে গেছেন যারা তাঁর মৃত্যুর জন্য দায়ী। তাঁদের নাম হল - কিরণ গৌড়া, হরিশ, ভাস্কর, মধু। মূলত কিরণ তাঁর পরিণতির জন্য সবথেকে বেশি দোষী বলে দাবি করে গেছেন প্রবীণ। 


```