Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঘুমন্ত মহিলার গোপনাঙ্গে স্পর্শ, যত কাণ্ড প্লেনের ভিতর! বেঙ্গালুরুতে গ্রেফতার প্রৌঢ়

বিমানের ভিতর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙার পর খেয়াল করেন পাশের যাত্রী তাঁর দুই পায়ের মাঝে হাত দিয়ে বসে রয়েছে।

ঘুমন্ত মহিলার গোপনাঙ্গে স্পর্শ, যত কাণ্ড প্লেনের ভিতর! বেঙ্গালুরুতে গ্রেফতার প্রৌঢ়

শেষ আপডেট: 9 November 2023 17:46

দ্য ওয়াল ব্যুরো: যত কাণ্ড মাঝ আকাশে। কখনও সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়া, কখনও বিমান সেবিকার সঙ্গে দুর্ব্যবহার, কখনও বা প্লেনের এমার্জেন্সি দরজা খুলে বেরিয়ে যাবার চেষ্টা- গত কয়েক মাসে বিমানের ভেতর যাত্রীদের বেশ কিছু অদ্ভুত কীর্তির কথা প্রকাশ্যে এসেছে। এবার আন্তর্জাতিক বিমানের ভিতর এক সহযাত্রী মহিলার গোপনাঙ্গে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করার অভিযোগে ৫২ বছর বয়সি এক প্রৌঢ়কে গ্রেফতার করল কর্নাটক পুলিশ। 

অভিযুক্তের নাম শঙ্করনারায়ণ রেঙ্গানাথন। তার বাড়ি বেঙ্গালুরুতে। নিগৃহীতা মহিলা অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা। তিনি জানিয়েছেন, গত ৬ নভেম্বর লুফথানসা এয়ারলাইন্সের একটি বিমানে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বেঙ্গালুরু ফিরছিলেন তিনি। বিমানের ভিতর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙার পর খেয়াল করেন পাশের যাত্রী তাঁর দুই পায়ের মাঝে হাত দিয়ে বসে রয়েছে। বিরক্ত হলেও মুখে কিছু না বলে হাতটা সরিয়ে দিয়ে ফের ঘুমিয়ে পড়েন তিনি। 

১৫ মিনিট পর ঘুম থেকে উঠে দেখেন, ওই যাত্রী আবারও তাঁর গোপনাঙ্গের উপর হাত রেখে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বিমানকর্মীদের ডেকে আনেন ৩২ বছরের তরুণী। তাঁদের পুরো বিষয়টি খুলে বলার পর বাকি সময়টুকুর জন্য মহিলাকে অন্য একটি আসনের ব্যবস্থা করে দেওয়া হয় বিমান সংস্থার তরফে। 

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন নামার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তকারীরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সেখানে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিগৃহীতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ ধারায় অভিযুক্ত শঙ্করনারায়ণের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।


```