Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দুয়ারে ভোট, দশেরায় দুই সেনার লড়াই মুম্বইয়ে! শিন্ডে-উদ্ধবের জোর টক্কর

রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোরীদের প্রতি হুঙ্কার ছাড়ছেন দুই সেনা নায়ক একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরে।

দুয়ারে ভোট, দশেরায় দুই সেনার লড়াই মুম্বইয়ে! শিন্ডে-উদ্ধবের জোর টক্কর

একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরে

শেষ আপডেট: 12 October 2024 09:43

দ্য ওয়াল ব্যুরো: চারপাশে ব্যানার, হোডিং এবং হোয়াটস অ্যাপে আসা টিজার ভিডিও দেখে মনে হবে সুপার স্টার হিরো-হিরোইনের বিগ বাজেট কোনও সিনেমার রিলিজ আসন্ন। ভিডিওয় ক্লিক করে দেখা যাচ্ছে, দশেরা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোরীদের প্রতি হুঙ্কার ছাড়ছেন দুই সেনা নায়ক একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরে।

শনিবার দশেরার অনুষ্ঠানে কে কত সেনা অর্থাৎ দলীয় সমর্থক হাজির করতে পারেন তার পরীক্ষা হবে আর কয়েক ঘণ্টা পরেই। দাদারের শিবাজি পার্ক ভাড়া করেছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা। অন্যদিকে, উদ্ধবের শিবসেনা গোষ্ঠী দশেরার জমায়েত করবে মুম্বইয়ের আজাদ ময়দানে।  

দুই ময়দানেই লাখ তিন লোকের সমাগম করা সম্ভব। সকলের নজর থাকবে মাঠ ভরল কিনা। তিন হাজার বেসরকারি বাস ভাড়া করেছে শিন্ডের শিবসেনা। অন্যদিকে, ট্রেন ভাড়া করেছেন উদ্ধব। যাতে গোটা রাজ্য থেকেই মানুষ মুম্বইয়ে দলের দশেরার অনুষ্ঠানে যোগ দিতে পারেন।  

বিগত কয়েক দশকে দশেরা নিয়ে মুম্বইয়ের রাজনীতির চালচিত্র বদলে গিয়েছে। বছর চল্লিশ আগে লড়াই হত শিবসেনা বনাম কংগ্রেসের। শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের সঙ্গে ভিড়ে পাল্লা দিতে পারেনি কংগ্রেস। যদিও তখন রাজ্য শাসন করত হাত শিবির। আটের দশকের গোড়ায় বিজেপির উত্থানের পর কংগ্রেস দশেরার ভিড়ের লড়াইয়ে পিছিয়ে পড়ে। যদিও বিজেপিও পারেনি শিবসেনাকে দশেরার অনুষ্ঠানে টেক্কা দিতে। আর ২০০২ থেকে লড়াই চলছে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যেই। 

তবে এবারের লড়াই নজিরবিহীন। শিন্ডে এবং উদ্ধবকে তাঁদের দল তির ধনুকধারী রাম সাজিয়ে ভিডিও তৈরি করেছে। বিকালে দশেরার অনুষ্ঠান যে রাবণ বধের নামে বিরোধীদের মুণ্ডপাত হতে চলেছে তা ইতিমধ্যেই স্পষ্ট। শিন্ডের শিবসেনা গুরুতর প্রশ্ন তুলেছে, উদ্ধবের দশেরার জমায়েতে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি লোক পাঠাচ্ছে। ভোটের মুখে শিবসেনা শিবিরে উদ্ধবের রাজনৈতিক ওজন বাড়াতেই এই কৌশল বলে শিন্ডের শিবসেনার অভিযোগ। পাল্টা উদ্ধবও বলেছেন, শিন্ডের দশেরার জমায়েত আসলে বিজেপির জনসভা।  

যদিও রাজনৈতিক মহল এবং কংগ্রেস-সহ বাকি দলগুলি স্পষ্ট জানিয়েছে তারা নিজেরাই দশেরার অনুষ্ঠান করছে। কেন অন্য দলের সমাবেশে পার্টি কর্মীরা যাবেন? তাছাড়া, শিন্ডে বা শিবসেনা, কাউকেই এগিয়ে রাখার পক্ষপাতী নয় যথাক্রমে বিজেপি ও কংগ্রেস। কারণ দুই জোট শিবিরেই কথা হয়েছে, পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করা হবে ভোটের পর। জোটে যে দল বেশি আসন পাবে, মুখ্যমন্ত্রীর কুর্সি মিলবে তাদের। অর্থাৎ শিন্ডে এবং উদ্ধব কাউকেই শরিকেরা যথাক্রমে মুখ্যমন্ত্রী থাকা বা হওয়ার প্রতিশ্রুতি দেয়নি।


```