Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ওর জন্যই আমরা সবাই বেঁচে আছি, নৌ সেনার কফিন জড়িয়ে আকুল কান্না নববধূর

বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল ইউরোপে। কিন্তু, ভিসা না হওয়ায় শেষ পর্যন্ত ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু, কে জানত সদ্য বিবাহিত স্ত্রীর সামনেই হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে গুলি করে স্বামীকে মেরে ফেলবে জঙ্গিরা!

ওর জন্যই আমরা সবাই বেঁচে আছি, নৌ সেনার কফিন জড়িয়ে আকুল কান্না নববধূর

হিমাংশী নারওয়াল। বুধবার তোলা ছবি।

শেষ আপডেট: 23 April 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল ইউরোপে। কিন্তু, ভিসা না হওয়ায় শেষ পর্যন্ত ভূস্বর্গ কাশ্মীর। কিন্তু, কে জানত সদ্য বিবাহিত স্ত্রীর সামনেই হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে গুলি করে স্বামীকে মেরে ফেলবে জঙ্গিরা! হরিয়ানার কারনালের বাসিন্দা ভারতীয় নৌ বাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মরদেহ বুধবার দুপুরে দিল্লি বিমানবন্দরে নামার পর এক মর্মান্তিক, হৃদয়স্পর্শী মুহূর্তের সাক্ষী থাকলেন দেশবাসী। আর তা হল, জঙ্গি গুলিতে সদ্য স্বামীহারা হিমাংশী নারওয়ালের আকুল কান্না।

লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মরদেহ একটি কফিনে করে বিশেষ বিমানে এদিন নয়াদিল্লিতে আনা হয়। তেরঙায় মোড়া কফিনের কাছে হিমাংশীকে ধরে ধরে নিয়ে যাওয়ার পরেই কান্না আর বাঁধ মানেনি। কফিনের উপর যেখানে বিনয় নারওয়ালের সেনা হ্যাট রাখা ছিল সেখানে আছড়ে পড়েন স্ত্রী। তাঁর চিৎকারে কয়েক মিনিটের জন্য সব শব্দ যেন নির্বাক হয়ে পড়ে।

স্বামীকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে চারপাশের শব্দকে চিরে হিমাংশীর কান্না ভেসে ওঠে। তিনি চিৎকার করে বলতে থাকেন, ও ছিল সকলের সেরা মানুষ। ওর আত্মা শান্তি পাক। ও যেখানেই থাকুক সেখানে আনন্দে, শান্তিতে থাকুক। ওর জন্য রোজ গর্বিত বোধ করব আমরা। শেষে স্যালুট করে বলেন, জয় হিন্দ।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৬ বছর বয়সি তরুণ বিনয় মাত্র ২ বছর আগে কাজে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি কোচি বন্দরে কর্মরত ছিলেন। ১৬ এপ্রিল বিয়ে এবং ১৯ এপ্রিল অতিথি আপ্যায়ন সেরে তাঁরা মধুচন্দ্রিমার জন্য কাশ্মীর রওনা দেন। যদিও যাওয়ার কথা ছিল ইউরোপ ট্যুরে, ভিসা না মেলায় গন্তব্য বদল করতে হয় মধুচন্দ্রিমার। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত নারওয়াল বাকিদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। আর সে কারণেই স্বামীহারা হিমাংশী কফিন জড়িয়ে ধরে বলেন, ও গর্বের সঙ্গে বেঁচেছিল, সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করেছে। ওর জন্যই আজ আমরা সকলে বেঁচে আছি। 


```