Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পদ্মে ছাপ দেওয়ায় বেদম মেরেছে ভাসুর! মুসলিম মহিলাকে বাড়িতে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী

এদিন ছেলে এবং মেয়েকে সঙ্গে নিয়েই মুখমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছিলেন নিগৃহীতা মহিলা। সামিনা বাই নামে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনি।

পদ্মে ছাপ দেওয়ায় বেদম মেরেছে ভাসুর! মুসলিম মহিলাকে বাড়িতে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 9 December 2023 21:10

দ্য ওয়াল ব্যুরো: অপরাধ, তিনি বিজেপিকে ভোট দিয়েছেন। তাই ভাসুর থেকে শুরু করে বাড়ির অন্য লোকজন বেধড়ক পিটিয়েছিল মহিলাকে। সেই খবর পাওয়া মাত্রই মুসলিম মহিলাকে নিজের বাড়িতে ডেকে পাঠালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

এদিন ছেলে এবং মেয়েকে সঙ্গে নিয়েই মুখমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছিলেন নিগৃহীতা মহিলা। সামিনা বাই নামে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনি। সে কথা জানতে পারার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে তাঁর ভাসুর। শিবরাজের পার্টিকে ভোট দেওয়ার অপরাধে বেধড়ক মারধর করা হয় তাঁকে। তারপর থেকেই নিজের এবং সন্তানদের সুরক্ষার কথা ভেবে আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি। 

এরপরেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর এবং তাঁর সন্তানদের নিরাপত্তার বিষয়ে সামিনাকে আশ্বস্ত করেন। তাতেই খুশি সামিনা। মন গলে গেছে তাঁর। জানিয়েছেন, তাঁর সন্তানদের প্রতি মুখ্যমন্ত্রীর উদ্বেগ দেখে তিনি আপ্লুত, এরপর ফের বিজেপিকেই ভোট দেবেন তিনি। 

সামিনা আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কখনও কোনও ভুল কাজ করেননি। তাই তাঁকে ভোট দিয়ে তিনিও কোনও ভুল করেননি। এছাড়া পছন্দের দলকে নির্বাচিত করার অধিকার সংবিধান তাঁকে দিয়েছে। 

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জিতে সরকার গড়েছে বিজেপি। শিবরাজ সিং চৌহান ৪ বারের মুখ্যমন্ত্রী। তাঁর চালু করা 'লাডলি বেহেনা' প্রকল্পের জন্যই মানুষ, বিশেষত মহিলারা বিজেপিকে হাত খুলে ভোট দিয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। যদিও এবার মধ্যপ্রদেশে কে মুখ্যমন্ত্রী হবেন, তা এখনও স্থির করেনি বিজেপি।


```