Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় কথা বলায় বেধড়ক মার! ঝাড়খণ্ডে ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম বসিরহাটের যুবক

শনিবার সকালে আরও কয়েকজনের সঙ্গে তিনি ট্রেনে ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নামেন। অভিযোগ, স্টেশনে বাংলায় কথা বলতেই একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। প্রথমে তর্কাতর্কি, পরে বেধড়ক মারধর। 

বাংলায় কথা বলায় বেধড়ক মার! ঝাড়খণ্ডে ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম বসিরহাটের যুবক

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 September 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে আবারও বাঙালি হেনস্থা। বাংলায় কথা বলার অপরাধে প্রাণঘাতী হামলার শিকার হলেন বসিরহাটের এক যুবক (Basirhat Youth Attack)। গুরুতর জখম অবস্থায় এখন তিনি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, বসিরহাটের ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি ২নং পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের বাসিন্দা ওই যুবক পাঁচ বছর ধরে ওড়িশায় কাজ করছিলেন। কয়েকদিন আগে বাড়ি ফিরে তিনি আবার কাজে বের হন।

শনিবার সকালে আরও কয়েকজনের সঙ্গে তিনি ট্রেনে ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নামেন। অভিযোগ, স্টেশনে বাংলায় কথা বলতেই একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। প্রথমে তর্কাতর্কি, পরে বেধড়ক মারধর। এমনকি ধারাল অস্ত্র দিয়ে ওই যুবককে কোপানো হয় বলে জানা গেছে (Bengali Harassment)।

গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় আনা হয়। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন। পরিবারের অভিযোগ, বিনা কারণে তাঁদের ছেলেকে 'বাংলাদেশি' তকমা দিয়ে এই হামলা করা হয়েছে।

এই ঘটনার পর আক্রান্তের পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে সরাসরি সাহায্যের আবেদন করেছেন। তাঁদের বক্তব্য, ভিনরাজ্যে বারবার বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দরকার। উল্লেখ্য, এর আগে একাধিক ঘটনায় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে হেনস্থার শিকার বাঙালিদের রাজ্যে ফিরিয়ে এনেছেন।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশে মোবাইল চোর সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকের (migrant worker, West Bengal) ওপর চড়াও হন স্থানীয়রা। ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হন নদিয়ার তেহট্টের রাজু তালুকদার (৩৭)। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার পথে ফের অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।

গত মাসেই ওড়িশায় গিয়ে কাজ করতে গিয়ে চরম নির্যাতনের শিকার হন মালদহের এক পরিযায়ী শ্রমিক। অভিযোগ, শুধু বাংলায় কথা বলার অপরাধেই তাঁকে প্রথমে স্থানীয়রা বেধড়ক মারধর করে। এখানেই থামেনি নির্যাতন। থানায় নিয়ে গিয়ে পুলিশও নাকি তাঁকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় শেষ পর্যন্ত কোনওমতে নিজের গ্রামে ফিরে আসেন ওই যুবক। ঘটনায় ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। এই ধরনের ঘটনা বিগত কিছু সময় প্রায়ই ঘটছে। এর প্রতিবাদে সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।


```