Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ডিভোর্স চেয়ে স্বামীকে মারার ছক! লোহার রড দিয়ে পিটিয়ে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা, অভিযুক্ত ২

উত্তরপ্রদেশের বরেিলিতে স্ত্রী ও তাঁর ভাইয়েরা মিলে এক ব্যক্তিকে মারধর করে জঙ্গলে নিয়ে গিয়ে জীবন্ত পুঁতে ফেলতে চেয়েছিল। অল্পের জন্য বেঁচে গেলেন ওই ব্যক্তি।

 

ডিভোর্স চেয়ে স্বামীকে মারার ছক! লোহার রড দিয়ে পিটিয়ে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা, অভিযুক্ত ২

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 August 2025 08:12

দ্য ওয়াল ব্যুরো: বিবাহবিচ্ছেদের ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। মাঝেমাঝে স্ত্রীর হাতে বিষ খাওয়ানোর চেষ্টা, কখনও খাবারে কাঁচের গুঁড়ো মেশানো—সবই নাকি আগেও হয়েছে। কিন্তু এবার যা ঘটল, তা রীতিমতো হাড় হিম করে দেওয়ার মতো। উত্তরপ্রদেশের বরেলিতে স্ত্রী ও তাঁর ভাইয়েরা মিলে স্বামীকে প্রথমে পিটিয়ে অচৈতন্য করে, তারপর জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে মারার চেষ্টা করলেন!

জানা গিয়েছে, ২১ জুলাই রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ইজ্জতনগর থানা এলাকার অন্তর্গত। আক্রান্ত ব্যক্তি, রাজীব নামে এক ব্যক্তি, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। তাঁর অভিযোগ, সেদিন রাতে মোট ১১ জন তাঁদের ভাড়া বাড়িতে হানা দেয়। তাঁদের মধ্যে ছিলেন রাজীবের স্ত্রী সাধনা এবং তাঁর পাঁচ ভাই—ভগবন দাস, প্রেমরাজ, হরিশ, লক্ষ্মণ এবং আরও একজন।

রাজীবের দাবি, রাতে হঠাৎই দলটি বাড়িতে ঢুকে পড়ে। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ভেঙে দেওয়া হয় দুই পা এবং এক হাত। তারপর তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বরেিলির সিবি গঞ্জ এলাকার জঙ্গলে। সেখানেই মাটি খুঁড়ে গর্ত তৈরি করে তাঁকে পুঁতে মারার ছক কষেছিল অভিযুক্তরা।

কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। আচমকাই সেখানে এক অচেনা পথচারীর উপস্থিতিতে চমকে ওঠে হামলাকারীরা। গর্তে ফেলা হয়নি রাজীবকে। পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর সেই অজানা ব্যক্তি-ই ফোন করেন অ্যাম্বুল্যান্সে, এবং রাজীবকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজীব জানিয়েছেন, “এটা প্রথম নয়। আগেও আমাকে মারার চেষ্টা করেছে সাধনা। একবার খাবারে বিষ মেশায়, আরেকবার কাঁচের টুকরো। আমি ওর পরিবারকে বলেওছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। ও ডিভোর্স চায়, কিন্তু আমি ভাবতেই পারিনি ও ভাইদের নিয়ে এমন কিছু করবে।”

রাজীব আরও জানান, তাঁরা ২০০৯ সালে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে—একজন ১৪ বছর, অন্যজন ৮। বড় ছেলেটি বাবার কথার সমর্থনে জানিয়েছে, “মা অনেকবার বাবার সঙ্গে ঝগড়া করেছে। আমি নিজের চোখে দেখেছি, একবার খাবারে মা কিছু মেশাচ্ছিল। তখন আমি ছোট ছিলাম, ভাল করে বুঝিনি, এখন বুঝতে পারছি।”

এই ঘটনার পর রাজীবের বাবা নেতরাম থানায় অভিযোগ দায়ের করেন। ইজ্জতনগর থানায় সাধনা ও তাঁর ভাইদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```