
বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান
শেষ আপডেট: 20 February 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করল বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। সূত্রের খবর, ঢাকা থেকে সেটি দুবাইতে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই বাধে বিপত্তি। এরপরই নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেতে বাধ্য হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে কমপক্ষে চারশোরও বেশি যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করে বাংলাদেশি উড়ানটি।
জানা গিয়েছে, ঢাকা থেকে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার নিয়ে দুবাই যাওয়ার কথা থাকলেও মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।
তবে বিমানটি ঠিক কবে এসে নাগপুর বিমানবন্দরে পৌঁছেছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার মধ্যরাতে প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয় এবং পরে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি।
কিন্তু অনেক সংবাদমাধ্যমের দাবি, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার সকালেই মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বিমানবন্দরের তরফে আরও জানিয়ে দেওয়া হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করলেও বিমানের সব যাত্রীকেই নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে ঠিক কী কারণে এমন সমস্যা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিমানটিতে যারা রয়েছেন সবাই বাংলাদেশের নাগরিক কী না তা জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে।