Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিমান দুর্ঘটনা: মোদীকে শোকবার্তা 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' হাসিনার

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

বিমান দুর্ঘটনা: মোদীকে শোকবার্তা 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' হাসিনার

শেষ আপডেট: 12 June 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আওয়ামী লিগ সুত্রে অবশ্য জানানো হয়েছে শোকবার্তায় হাসিনা নিজেকে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লিগের সভাপতি পরিচয় উল্লেখ করেছেন।  

আওয়ামী লিগ জানিয়েছে, ভারতের আমদাবাদে বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লিগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক শোক বার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় তিনি এই ভয়াবহ দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্তদের পাশাপাশি ভারতের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, ‘আমেদাবাদের এই দুর্ঘটনা বিশ্ববাসীর হৃদয়কে নাড়া দিয়েছে। এটি এমনই এক মর্মস্পর্শী ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত সবাইকে এই শোক দ্রুত কাটিয়ে ওঠার শক্তি দেন এবং সকল সময়ে সকল জায়গায় সকল প্রকার দুর্ঘটনা থেকে মানবজাতিকে রক্ষা করেন।


```