.webp)
শেষ আপডেট: 13 December 2023 22:34
দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের ব্যবধানে বুধবার ফের হামলার আতঙ্ক ফিরেছে সংসদে। সংসদের ভেতরে ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালায় দুই যুবক। বাইরে ছিলেন এক তরুণী-সহ দু’জন। তাদেরও হাতে ছিল ক্যানিস্টার।
তাণ্ডবে কি এই চারজনই জড়িত? সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি পুলিশের দাবি, তাণ্ডবকারীরা সংখ্যায় মোট ৬জন ছিলেন। সকলকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম- সাগর শর্মা, ডি মনোরঞ্জন, নীলম দেবী, অমল শিন্ডে, ললিত ঝাঁ এবং ভিকি শর্মা।
পুলিশের দাবি, নিখুঁত পরিকল্পনা করেই এই তাণ্ডব চালানো হয়েছে। অভিযুক্তরা সকলেই সংসদের ভেতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু মাত্র ২টি ভিজিটর পাস পাওয়ায় বাকি চারজন আরও দুটি ভাগে ভাগ হয়ে সংসদের বাইরে ছিল।
সংবাদ সংস্থা্কে পুলিশ জানিয়েছে, ধৃত ললিতের বাড়ি গুরগাঁওয়ে। তাণ্ডবের আগে অর্থাৎ গত ২দিন ধরে বাকি পাঁচজন ললিতের বাড়িতেই ছিলেন। তাঁরা পরস্পরকে গত চারবছর ধরে চিনতেন। ধৃতদের একজনের ব্যাগ থেকে সংসদ ভবনের নক্সা বাজেয়াপ্ত করেছে পুলিশ।যা থেকে পুলিশের অনুমান, পরিকল্পনা করেই সংসদে তাণ্ডব চালাতে এসেছিল এই ৬ জন।
সংবাদ সংস্থার দাবি, পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে এমন কোনও তথ্য বা প্রমাণ মেলেনি য়া দিয়ে বলা যাবে যে তারাব সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত।
প্রসঙ্গত এদিন গ্রেফতারের পর নীলম সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন, "আমরা শিক্ষিত বেকার। আমাদের চাকরির কথা বলতে গেলে পুলিশ দিয়ে কণ্ঠরোধ করা হয়। এই অপশাসন বন্ধ হোক। এটা জানাতেই এভাবে এসেছিলাম।”