Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গার্ডকে মেরে এটিএম-ভ্যান থেকে ৯৩ লক্ষ টাকা লুঠ! পালাতে গিয়ে আরও একজনকে গুলি করল দুই ডাকাত

তিনি একটি বেসরকারি পরিবহণ সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গার্ডকে মেরে এটিএম-ভ্যান থেকে ৯৩ লক্ষ টাকা লুঠ! পালাতে গিয়ে আরও একজনকে গুলি করল দুই ডাকাত

এটিএম ক্যাশ ভ্যানে ডাকাতি।

শেষ আপডেট: 17 January 2025 07:40

দ্য ওয়াল ব্যুরো: এটিএম ক্যাশ ভ্যানের নিরাপত্তারক্ষীকে গুলি করে খুন করে এবং ৯৩ লক্ষ টাকা লুঠ করে পালাল দুই ডাকাত (ATM Cash Van Robbery)! কর্নাটকের বিদার শহরে বৃহস্পতিবার দুপুরের এই ঘটনা এখানেই শেষ নয়, এর পরে অভিযুক্ত ওই দুই ডাকাত আরও এক ব্যক্তির উপর গুলি চালায়। তিনি একটি বেসরকারি পরিবহণ সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় গোটা হায়দরাবাদ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্নাটকের বিডার শহরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধান শাখার সামনে একটি এটিএম রিফিল করার সময়ে ক্যাশ ভ্যানে ডাকাতি হয়। ওই সময় ডাকাতরা এক নিরাপত্তারক্ষী গিরি বেঙ্কটেশকে গুলি করে খুন করে এবং অন্য রক্ষী শিবকুমারকে গুরুতর আহত করে।

পুলিশ জানায়, ডাকাতরা গুলি চালানোর আগে নিরাপত্তারক্ষীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা ডাকাতদের থামানোর চেষ্টা করে, পাথর ছোড়ে, তাদের ধরতেও চায়। কিন্তু শেষমেষ তারা পালিয়ে যায়।

এর পরে দ্বিতীয় ঘটনাটি ঘটে হায়দরাবাদের আফজলগঞ্জ এলাকায়। পুলিশ জানিয়েছে, ডাকাতরা লুঠের টাকা নিয়ে রায়পুর যাবে বলে ঠিক করে। তারা  একটি মোটরবাইকে চেপে হায়দরাবাদে আসে এবং বেসরকারি ট্র্যাভেল এজেন্সির অফিসে বাসের টিকিট কাটতে যায়। সেখানেই ঘটে যায় বিপত্তি। কারণ ওই ডাকাতদের দেখে সন্দেহ হয় ট্র্যাভেল এজেন্সির।

ট্রাভেল এজেন্সির মালিক রাইস আহমেদ জানান, দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই দুই ব্যক্তি অফিসে আসে, তাদের একজন নিজেকে অমিত কুমার নামে পরিচয় দেয়। তাদের বাস সন্ধ্যা ৭টায় ছাড়ার কথা ছিল। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হয় রাইসের। 

তিনি বলেনস 'কোনও যাত্রীর গতিবিধিতে অস্বস্তি লাগলে আমরা সাধারণত ব্যাগ তল্লাশি করি। এই ক্ষেত্রেও আমাদের ম্যানেজার জাহাঙ্গীর তাদের ব্যাগ খুলতে বললে, অভিযুক্তরা কিছু টাকা বের করে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। কিন্তু জাহাঙ্গীর ব্যাগ দেখার জন্য চাপ দিলে তারা তার ওপর গুলি চালায় এবং পালিয়ে যায়।'

জাহাঙ্গীরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন রাইস আহমেদ। দুই ডাকাতের খোঁজে তল্লাশি চলছে গোটা এলাকায়।


```