Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

 শনিবার শপথ নেবেন অতিশী, সুষমা-শীলার পর রাজধানীতে তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী

জেল থেকে মুক্তি পাওয়ার দু'দিন পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

 শনিবার শপথ নেবেন অতিশী, সুষমা-শীলার পর রাজধানীতে তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী

অতিশী মারলেনা।

শেষ আপডেট: 21 September 2024 09:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার শপথ নিতে চলেছেন অতিশী মারলেনা। দিল্লির রাজভবনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সেই সূত্রে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিতের পর আম আদমি পার্টির তরফেও রাজধানী দিল্লি পেতে চলেছে আরও একজন মহিলা মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, অতিশীর পাশাপাশি আপের পাঁচ বিধায়কও এদিন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। কোন পাঁচজন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

জেল থেকে মুক্তি পাওয়ার দু'দিন পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে মঙ্গলবার পদত্যাগ করেন  দিল্লির মুখ্যমন্ত্রী। ওই দিনই অতিশীকে নিয়ে রাজভবনে যান কেজরিওয়াল। তখনই স্পষ্ট হয়ে যায়, কেজরিওয়ালের পর কে দিল্লির মুুখ্যমন্ত্রী হতে চলেছেন।

আবগারি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। তবে অরবিন্দ কেজরিওয়ালই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হয়েও মুখ্যমন্ত্রীত্ব সামলেছিলেন। জামিনে মুক্তি পেয়ে পদ ছাড়ার কথা ঘোষণা করেন কেজরি। বলেছিলেন, মানুষ আবার তাঁকে ভোটে জিতিয়ে না আনা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ফিরবেন না। 


```