
বিরোধী দলনেতা আতিশী মারলেনা
শেষ আপডেট: 13 April 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: রেখা গুপ্তা (Rekha Gupta) নন, দিল্লির সরকার (Delhi Government) পরিচালনা করেছেন তাঁর স্বামী মনীশ গুপ্তা (Manish Gupta)। ফের বড়সড় বোমা ফাটালেন আম আদমি পার্টি (Aam Aadami Party) নেত্রী এবং বিরোধী দলনেতা আতিশী মারলেনা (Atishi Marlena)। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই দিল্লিতে রাজনৈতিক দড়ি টানাটানি খেলা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে আতিশীর অভিযোগ, এমএসডি, ডিজেবি, পিডব্লিউডি এবং ডিইউএসআইবি সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করছেন। সেখানকার একাধিক ছবি তুলে ধরে দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, ছবিটি মনোযোগ সহকারে দেখুন। যিনি এমসিডি, ডিজেবি, পিডব্লিউডি এবং ডিইউএসআইবির কর্মকর্তাদের সভা নিচ্ছেন তিনি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার স্বামী মনীশ গুপ্তা। বিষয়টিকে গ্রামীণ শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করে আতিশীর দাবি, একজন নির্বাচিত মহিলা সরপঞ্চের স্বামী প্রায়শই নিয়ম বহির্ভূতভাবে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন।
सुश्री @AtishiAAP आपकी यह X Post देख कर आश्चर्यचकित हूं की एक महिला होते हुए आपने - अपने खुद के परिश्रम से जन सेवा के संकल्प के साथ डूसू छात्रसंघ सचिव से लेकर दिल्ली के मुख्य मंत्री पद तक की यात्रा पूर्ण करने वाली श्रीमती @gupta_rekha जी के प्रति अपमान जनक कटाक्ष किया है।
— Virendraa Sachdeva (@Virend_Sachdeva) April 12, 2025
रेखा… https://t.co/hHd5Gd1WM8 pic.twitter.com/BhvX0YrKch
আপ নেত্রী মনে করিয়ে দেন, আগে আমরা শুনতাম গ্রামে যদি কোনও মহিলা সরপঞ্চ নির্বাচিত হন, তাহলে সমস্ত সরকারি কাজ তাঁর স্বামীই করতেন। বলা হত গ্রামের মহিলারা সরকারি কাজ কীভাবে করতে হয় তা জানেন না। কিন্তু দেশের ইতিহাসে এই প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সমস্ত সরকারি কাজ তাঁর স্বামীই করছেন।
এখানেই থেমে থাকেননি তিনি। দিল্লির বিদ্যুৎ সমস্যা ও বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে রেখা গুপ্তার জড়িত আছেন কি না তা নিয়ে প্রশ্ন তুলে আতিশীর প্রশ্ন, উনি কি সরকারি কাজ পরিচালনা করতে জানেন না? সে কারণেই কি দিল্লিতে প্রতিদিন দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট হয়। রেখা বিদ্যুৎ কোম্পানিগুলিকে সামলাতে পারছেন না কেন? পাশাপাশি বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি কেন তিনি আটকাতে পারছেন না তা নিয়েও ওঠে প্রশ্ন। বাড়ছে?
যদিও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রীর পোস্ট সামনে আসতেই পাল্টা দেয় বিজেপি। রেখা গুপ্তার রাজনৈতিক যাত্রার পক্ষে বীরেন্দ্র সচদেবা বলেন, আতিশী নিজে একজন মহিলা হয়েও, আপনি অন্য একজন মহিলা নেত্রীকে অপমান করছেন, এটা অবাক করার মতো। রেখা গুপ্তা দিল্লি ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়ন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে তাঁর স্বামীর সমর্থন করা অবৈধ বা অনৈতিক নয়।
সচদেব আম আদমি পার্টি, বিশেষ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা মনে করিয়ে বলেন, এটা কি গণতন্ত্রের অপমান ছিল না?